ঢাকা ১১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo হাবিপ্রবি বন্ধুসভার উদ্যোগে এতিম শিশুদের সঙ্গে ইফতার আয়োজন Logo সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট না নেওয়ার সিদ্ধান্ত ইতিবাচক Logo কুবিতে প্রথম মেধা তালিকার ভর্তি সময় বৃদ্ধি Logo ‎টাকার অভাবে ভর্তি অনিশ্চিত, জবি শিক্ষার্থীর পাশে ছাত্রদল নেতা বাসিত Logo ‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রত্যয়ে বইমেলা শুরু বৃহস্পতিবার, উদ্ভোদন করবেন প্রধানমন্ত্রী  Logo রাবি প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত  Logo দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার কর্মকর্তাদের সঙ্গে প্রতিমন্ত্রীর বৈঠক Logo নোবিপ্রবিতে ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের প্রতিবাদে মানববন্ধন  Logo লাইফস্টাইল সুবিধায় আরও সমৃদ্ধ রবি এলিট -১৩ নতুন প্রতিষ্ঠানে সর্বোচ্চ ৭০% পর্যন্ত ছাড়! Logo কুবির সিএসই বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার কর্মকর্তাদের সঙ্গে প্রতিমন্ত্রীর বৈঠক

  • মোঃ ইমরান হোসেন
  • প্রকাশিত ১১:০৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩২ বার পঠিত

রাজধানীর ঢাকা-০৬ আসনে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বাজারে অস্থিতিশীলতা রোধ এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে তদারকি জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে এ বৈঠকে।

আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়–এর সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর–এর কর্মকর্তাদের সাথে এ বৈঠক করেন। বৈঠকে বাজার ব্যবস্থাপনা, মূল্য তালিকা বাস্তবায়ন, মজুতদারি ও কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাজারে নিয়মিত অভিযান পরিচালনা, মূল্য তালিকা প্রদর্শন নিশ্চিত করা এবং ভোক্তাদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির বিষয়েও বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আসন্ন সময়ে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে বিশেষ তদারকি কার্যক্রম পরিচালনার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, বাজারে অনিয়ম রোধে নিয়মিত মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে এবং জনগণের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়

হাবিপ্রবি বন্ধুসভার উদ্যোগে এতিম শিশুদের সঙ্গে ইফতার আয়োজন

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার কর্মকর্তাদের সঙ্গে প্রতিমন্ত্রীর বৈঠক

প্রকাশিত ১১:০৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬