ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ

জাককানইবির ১নং গেটসংলগ্ন বইয়ের দোকানে মাদকবিরোধী অভিযান, আটক ২

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রথম গেটসংলগ্ন একটি বইয়ের দোকানে অভিযান চালিয়ে মাদক সেবনের প্রস্তুতিকালে দুই ব্যক্তিকে আটক করেছে ত্রিশাল উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। ভ্রাম্যমাণ আদালত আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ১নং গেটসংলগ্ন একটি বইয়ের দোকানের পেছনের কক্ষে নিয়মিত মাদক সেবনের আসর বসত। অভিযান চলাকালে মাদক সেবনের বিভিন্ন উপকরণসহ দুইজনকে হাতেনাতে আটক করা হয়। উপস্থিত জনতার সামনে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মাদক সেবনের বিষয়টি স্বীকার করেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে মোঃ মোশারফ হোসেন (৩৫), পিতা-জয়নাাল আবেদিনকে সংশ্লিষ্ট ধারায় ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অপর আসামি মোঃ মানিক মিয়া (৩২), পিতা-মোঃ মতিন কে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানে ত্রিশাল থানার পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা আইনানুগ সহযোগিতা প্রদান করেন।

মাদক নির্মূলে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

প্রকাশিত ০১:৫৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬