ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ফুটপাত ফিরে পেয়ে নগরজীবনে স্বস্তির ছোঁয়া, তবে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে  Logo ৪ লাখ টাকা ক্ষতিপূরণে মিললো সমাধান, ববি শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার Logo জাবিতে পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ সংঘের সভাপতি হাসান, সম্পাদক কাফী Logo কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি Logo রাবিতে ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার Logo বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত Logo দপদপিয়া সেতুতে আবারও দুর্ঘটনা: একদিনে দুই ঘটনায় আহত ৩ ববি শিক্ষার্থী Logo যাত্রাবাড়ীতে বিপুল গাঁজাসহ তিন মাদককারবারী গ্রেপ্তার Logo জাবির ছাত্রী হলে মাদকদ্রব্য উদ্ধার, তদন্ত কমিটি গঠন Logo সৃজনশীলতা ও বিজ্ঞান চর্চায় বাকৃবির মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ে ‘ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা’

তারেক জিয়াকে ঘিরে ষড়যন্ত্র চলছে, খালেদা জিয়া আলেমদের মূল্যায়ন করেছেন : ধর্মমন্ত্রী 

  • মোঃ ইমরান হোসেন
  • প্রকাশিত ০৭:১২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ৯২ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত ‘হিফজুল কোরআন ও কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা-২০২৬’ (সিজন ২)-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, তারেক রহমানকে ঘিরে নানা ষড়যন্ত্র চলছে।

বুধবার( ৪ মার্চ) দুপুরে টিএসসি অডিটোরিয়ামে ছাত্রদলের আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, ‘তারেক রহমানের বিরুদ্ধে ইসলামের দুশমনরা প্রচুর ষড়যন্ত্র করতেছে, যাতে করে তিনি কোনো ভালো কাজ না করতে পারেন।’

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করেন। তার ভাষ্য, বাংলাদেশে ইসলামের ধারক-বাহক জিয়াউর রহমান সাহেব।

সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ লিখেছেন জিয়াউর রহমান। তিনি মধ্যপ্রাচ্যের সঙ্গে সুসম্পর্ক করেছেন। এই সুসম্পর্ককে কন্টিনিউ (অব্যাহত রাখা) করেছেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

খালেদা জিয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘খালেদা জিয়া আলেমদের মূল্যায়ন করেছেন।

২০০৯ সালে বাংলাদেশের প্রখ্যাত আলেমদের রোজার মাসে হাদিয়া পাঠিয়েছিলেন। নামাজের মোসাল্লা (জায়নামাজ), খেজুর এবং আতর সারা বাংলাদেশের প্রখ্যাত আলেমদের পাঠিয়েছিলেন।’

তারেক রহমানকে নিয়ে বক্তব্যে তিনি আরো বলেন, ‘আপনারা দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহপাক যেন তাকে (তারেক রহমান) হেফাজত করেন। কারণ তার (তারেক রহমান) বিরুদ্ধে ইসলামের দুশমনরা প্রচুর ষড়যন্ত্র করতেছে, যাতে করে তিনি কোনো ভালো কাজ না করতে পারেন।

এসময় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের বর্তমান খতিব আল্লামা মুফতি আবদুল মালেক। তিনি বলেন, ‘এখানে যে সহিহ-শুদ্ধ তিলাওয়াত, তাজবিদসহ সুন্দর তিলাওয়াতের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে এবং সেটার প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয়েছে, এটার জন্য আমি খুব আনন্দিত।’

তিনি আরো বলেন, ‘কোরআনুল কারিমের মজলিসের যত আদব তার সব রক্ষা করা জরুরি। সে জন্য আমি অনুরোধ করব, এ ধরনের মজলিসের উসুল, আদব, নিয়ম-কানুন আমরা ভালোভাবে আগে থেকেই জেনে নেব।’

সভাপতির বক্তব্যে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘বিগত সাড়ে ১৫ বছর আমরা পারিনি, আমরা ক্যাম্পাস থেকে বিতাড়িত ছিলাম।

কিন্তু যখনই ছাত্রদল সেই সুযোগ পেয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শুধু এই কোরআন তিলাওয়াত প্রতিযোগিতাই নয়, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ যতগুলো শিক্ষার্থীবান্ধব এবং পলিসি মেকিংয়ের জন্যে যতগুলো কর্মসূচি প্রণয়ন করা প্রয়োজন আমরা চেষ্টা করেছি।’

রাকিবুল ইসলাম তার বক্তব্যে ধর্মমন্ত্রী ও বায়তুল মোকাররম মসজিদ ইমামের নিকট কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য আবাসন ও খাবারের বিষয়ে নিয়ে কাজ করার আহ্বান জানান।

এছাড়াও মাহাদুল ক্বিরাত বাংলাদেশের পরিচালক হাফেজ মাওলানা আহমদ বিন ইউসুফ আযহারী বক্তব্য দেন।

এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া এবং যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুমসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন। ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ, চারটি গ্রুপে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অনূর্ধ্ব-২৫ বছর বয়সী কোরআনের হাফেজ, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অনূর্ধ্ব ১৮ বছরের মাদরাসা শিক্ষার্থী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে।

প্রতিটি গ্রুপের ১ম, ২য় ও ৩য় স্থান বিজয়ীদেরকে পুরস্কার হিসেবে নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এ ছাড়া ৪র্থ হতে ১০ম স্থান অর্জনকারীদেরকে উপহার সামগ্রী প্রদান করা হয়।

জনপ্রিয়

ফুটপাত ফিরে পেয়ে নগরজীবনে স্বস্তির ছোঁয়া, তবে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে 

তারেক জিয়াকে ঘিরে ষড়যন্ত্র চলছে, খালেদা জিয়া আলেমদের মূল্যায়ন করেছেন : ধর্মমন্ত্রী 

প্রকাশিত ০৭:১২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬