ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo আপনার টিম কি পারফেক্ট শট নিয়েছে? তাহলে ‘শ্যুট অ্যান্ড উইন’-এ অংশ নিতে চলে আসুন অপো স্টোরে! Logo মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপে প্রথম লাল কার্ড দেখলেন মিগেল আলমিরন Logo ভিনিসিয়ুস-কুনহার নৈপুণ্যে হাইতিকে উড়িয়ে বিশ্বকাপে ব্রাজিলের প্রথম জয় Logo ফটোগ্রাফি প্রতিযোগিতায় তরুণদের সঙ্গে ভিভোর দৃঢ় সংযোগ Logo মামুনুল হককে নিয়ে কটূক্তির প্রতিবাদে খেলাফত ছাত্র মজলিসের বিক্ষোভ Logo ইশরাকের উদ্যোগে কবি নজরুল কলেজে ছাত্রদলের এলইডি স্ক্রিন স্থাপন Logo প্রবাসীর বউ নিয়ে গেল ‘জিনের বাদশা’ Logo ঢাকার মাদরাসায় মিলল ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র Logo বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির রোডম্যাপ হিসেবে ২০২৬-২৭ বাজেটকে স্বাগত জানিয়েছে আইবিএফবি Logo ডিজিটাল মিডিয়া ফোরামের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শিক্ষার্থী প্রতিনিধি ও ছাত্র নেতৃবৃন্দের সম্মানে ডাকসুর ইফতার মাহফিল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিনিধি, শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, হলসমূহের প্রভোস্ট, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।

ডাকসুর ভিপি সাদিক কায়েমের সভাপতিত্বে এবং জিএস এসএম ফরহাদ এর সঞ্চালনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান পিএইচডি, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং ডাকসুর ট্রেজারার অধ্যাপক ড. এইচ এম মোশারফ হোসেন, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষবৃন্দ, ডাকসুর এজিএস মুহা: মহিউদ্দিন খান, ডাকসুর অন্যান্য সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্যগণ সহ হল সংসদ সমূহের প্রতিনিধিবৃন্দ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।

রাজনৈতিক ছাত্রসংগঠনসমূহের মধ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ছাত্রঅধিকার পরিষদ, জাতীয় ছাত্র শক্তি, জাতীয় ছাত্র সমাজ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ছাত্রপক্ষ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, বাংলাদেশ ইসলামি ছাত্রমজলিস, বিপ্লবী ছাত্র পরিষদসহ অন্যান্য ছাত্রসংগঠনের প্রতিনিধিবৃন্দ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি, প্রভাতফেরি, ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটিসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং বাস কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সিনিয়র ইমাম ও খতিব হাফেজ নাজীর মাহমুদ।

মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

জনপ্রিয়

আপনার টিম কি পারফেক্ট শট নিয়েছে? তাহলে ‘শ্যুট অ্যান্ড উইন’-এ অংশ নিতে চলে আসুন অপো স্টোরে!

শিক্ষার্থী প্রতিনিধি ও ছাত্র নেতৃবৃন্দের সম্মানে ডাকসুর ইফতার মাহফিল

প্রকাশিত ০৯:৪৪:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬