ঢাকা ০১:০৬ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বৌদ্ধ ধর্মাবলম্বীদের উৎসবে ছুটি চেয়ে কুবি উপাচার্যের কাছে স্মারকলিপি Logo ইনফিনিক্স নোট ৬০ প্রো: কম আলোতে মোবাইল ফটোগ্রাফির নতুন দিগন্ত Logo জ্বালানি সাশ্রয়ে নতুন রেকর্ড ওমোডা ৯-এর: প্রতি কিলোমিটার মাত্র ৬ টাকায় চলল ১২৫৫ কিমি Logo অসহায় সামিয়ার পাশে দাঁড়ালো স্বপ্ন Logo জ্বালানি সংকটে কুবির একাডেমিক সময়সূচি পরিবর্তন Logo বিশ্ব স্বাস্থ্য দিবসে রাকসু’র প্রাথমিক চিকিৎসা সচেতনতা বিষয়ক সেমিনার Logo জাবিতে দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’ পালিত Logo সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় কাজ করছে ‘হাবিপ্রবি মজার ইস্কুল Logo বাকৃবি কৃষিকন্যা হলে প্রশাসনের অভিযানে বৈদ্যুতিক সরঞ্জাম জব্দ ও হিটার ভাঙচুর, শিক্ষার্থীদের ক্ষোভ  Logo রপ্তানিযোগ্য আলু বাছাইয়ে স্মার্ট প্রযুক্তি: বাকৃবিতে অটোমেটেড পটেটো গ্রেডার নিয়ে কর্মশালা

বৌদ্ধ ধর্মাবলম্বীদের উৎসবে ছুটি চেয়ে কুবি উপাচার্যের কাছে স্মারকলিপি

বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মীয় উৎসব বিঝু, বৈসু, সাংগ্রাই, চাংক্রান ও সাংক্রান উপলক্ষে প্রতি বছর ১৩–১৬ এপ্রিল বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণার দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলীর কাছে স্মারকলিপি দিয়েছে আদিবাসী ছাত্র সংসদ।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকাল চারটায় উপাচার্য দপ্তরে তারা এ স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে বলা হয়, আদিবাসী জনগোষ্ঠীর জীবনে এসব উৎসবের রয়েছে বিশেষ ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক গুরুত্ব। এগুলো শুধু নববর্ষ উদযাপনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক জীবনের অবিচ্ছেদ্য অংশ।

এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে বাংলা নববর্ষ (১৪ এপ্রিল) উপলক্ষে বাৎসরিক সাধারণ ছুটি থাকলেও বিঝু, বৈসু, সাংগ্রাই, চাংক্রান, সাংক্রানসহ আদিবাসী জনগোষ্ঠীর অন্যান্য প্রধান উৎসবসমূহ ছুটির তালিকায় অন্তর্ভুক্ত নয়। ফলে এসব উৎসব যথাযথভাবে উদযাপনে বঞ্চিত হচ্ছেন কুবিতে অধ্যয়নরত আদিবাসী শিক্ষার্থীরা।

এ বিষয়ে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “একাডেমিক ক্যালেন্ডার ইতোমধ্যে চূড়ান্ত হওয়ায় চলতি বছরে নতুন করে ছুটি যুক্ত করা সম্ভব নয়। তবে আগামী বছর নতুন ক্যালেন্ডার প্রণয়নের সময় বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।”

উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী বলেন, “তোমাদের জন্য এবার তিনদিনের ঐচ্ছিক ছুটি বরাদ্দ রয়েছে। তোমরা চাইলে স্মারকলিপি জমা দিতে পারো, তবে ছুটি তোমরা পাবে।”

জনপ্রিয়

প্রকাশিত ০৯:১৫:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬