ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo এফএমএস বিভাগের নাম ও অনুষদ পরিবর্তন সংক্রান্ত কমিটি, সুপারিশমালা দ্রুত বাস্তবায়ন চায় শিক্ষার্থীরা Logo মুক্ত আলাপ আয়োজন করে নোবিপ্রবি সাংবাদিক সমিতি আইস ব্রেক করেছে – নোবিপ্রবি ভিসি Logo বাকৃবিতে ল্যাপটপ, প্রজেক্টর সহ বিভিন্ন শিক্ষা ও অফিস সরঞ্জাম বিতরণ  Logo কুবিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা কার্যক্রমে সুবিধামতো সিদ্ধান্ত নেবে বিভাগগুলো Logo নোবিপ্রবি ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতিকে টেনেহিঁচড়ে বের করার চেষ্টা আরেক সহ-সভাপতির Logo খোলা বাজারে ‘সোনালী’ নামে বিক্রি হচ্ছে ভিন্ন জাতের মুরগি Logo রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা Logo ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজেপি নেতা দীনেশ ত্রিবেদী Logo জাবিতে ১৭ দিনব্যাপী জিওস্পেশাল ডাটা অ্যানালাইসিস প্রশিক্ষণ কর্মশালা শুরু  Logo সবুজ পাতায় অন্তর্ভুক্তির অপেক্ষায় নোবিপ্রবির হাজার কোটি টাকার প্রকল্প 

বাকৃবিতে ল্যাপটপ, প্রজেক্টর সহ বিভিন্ন শিক্ষা ও অফিস সরঞ্জাম বিতরণ 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষা কার্যক্রম ও দাপ্তরিক কাজকে গতিশীল করতে বিভিন্ন অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট, গবেষণাগার ও কার্যালয়ের মধ্যে শিক্ষা ও অফিস সহায়ক উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) দুপুর ১২টায় উপাচার্য সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন শাখা।

বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. মো. মোশাররফ উদ্দীন ভূঞা জানান, উপাচার্য সচিবালয়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট, গবেষণাগার ও সেন্টার মিলিয়ে মোট ৭২ টি কার্যালয়ে অফিস উপকরণ বন্টন করা হয়েছে। ‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন’ প্রকল্পের অর্থায়নে কার্যালয়গুলোতে মোট ৬৫ টি ল্যাপটপ, ৭০ টি মাল্টিমিডিয়া প্রজেক্টর এবং ৬০টি ফটোকপি মেশিন বন্টন করা হয়েছে।

পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. মো. মোশাররফ উদ্দীন ভূঞার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, বিভাগ, শাখা, গবেষণাগার ও ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শাখা, উপশাখা ও বিভাগের প্রয়োজনীয়তাকে সর্বোচ্চ বিবেচনায় রাখার চেষ্টা করা হয়েছে। এই শিক্ষা সহায়ক উপকরণ বিতরণের মূল উদ্দেশ্য হলো এগুলোর ব্যবহারের মাধ্যমে যাতে শিক্ষার উৎকর্ষতা বাড়ে এবং শিক্ষার্থীদের মানোন্নয়নের হয়। প্রতিটি বিভাগের প্রত্যেক শিক্ষক, কার্যালয়গুলোর প্রতিটি কর্মকর্তা ও কর্মচারীদের প্রতিটি যন্ত্রের ব্যবহারের বিষয়ে যত্নশীল ও দায়িত্বশীল হতে হবে। কিছু উপকরণ বিশেষ করে ল্যাপটপ কিছুক্ষেত্রে ব্যক্তিগত ব্যবহারে চলে যায়। তবে, এটি মনে রাখতে হবে যে এ উপকরণগুলো সংশ্লিষ্ট কার্যালয়ের বা বিভাগের। আশা করছি এ উপকরণগুলো শিক্ষা ও শিক্ষাসহায়ক অন্যান্য কাজ কিছুটা হলেও সহজ করবে এবং সর্বোপরি শিক্ষার মানের দিকে উন্নতি হবে।

উপস্থিত সকলের উদ্দেশ্যে উপাচার্য আরও বলেন, একাডেমিক ইনপুট বা শিক্ষাসহায়ক সরঞ্জামাদি যা যা প্রয়োজন সেগুলো নিয়ে স্ব স্ব অনুষদ ও বিভাগের দায়িত্বশীল ব্যক্তিবর্গ আবেদন করবেন। বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ সহায়তা প্রদান করার চেষ্টা করা হবে। পাশাপাশি, এখন যে উপকরণগুলো দেওয়া হলো সেগুলো সকলে যথাযথভাবে ব্যবহার করবেন।

জনপ্রিয়

এফএমএস বিভাগের নাম ও অনুষদ পরিবর্তন সংক্রান্ত কমিটি, সুপারিশমালা দ্রুত বাস্তবায়ন চায় শিক্ষার্থীরা

বাকৃবিতে ল্যাপটপ, প্রজেক্টর সহ বিভিন্ন শিক্ষা ও অফিস সরঞ্জাম বিতরণ 

প্রকাশিত ০৮:৪৯:০৫ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬