ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo রাকসুর এক বছর: শিক্ষার্থীদের মৌলিক সমস্যা রয়েই গেছে Logo ২২ বছর পর জিম্বাবুয়ে সফরে যাচ্ছে ইংল্যান্ড Logo ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে আন্দোলনে ককরোচ জনতা পার্টি Logo মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার: ছেলে বললেন, ‘ফেসবুক দেখে জাজ করেন’ Logo বাবার মুখে রুটি তুলে দেওয়া সেই শিশুর হাত ধরে স্কুলে নিয়ে প্রশংসায় ভাসছেন ইউএনও Logo সেপ্টেম্বর মাসে হামলা, গ্রেপ্তার, আইনি হয়রানি ও হুমকির শিকার ৭০ সংবাদকর্মী Logo পাকিস্তানে প্রথম ম্যাচেই বাজিমাত অনূর্ধ্ব-১৯ দলের Logo খুবি শিক্ষার্থীদের নিয়ে ফেসবুকে পোস্ট, স্থানীয়দের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া Logo গাজা-ইয়েমেনসহ ১২ সংকটে জাতিসংঘের ১৬ কোটি ডলার সহায়তা Logo নিয়োগপত্র পেতে যাচ্ছেন ভিটেবাড়ি না থাকা সেই মিশন আচার্য

ডুয়েট শিক্ষার্থী অপহরণের অভিযোগ, মুক্তিপণ আদায়ে মিলল মুক্তি

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জুয়েল অপহরণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পরে মুক্তিপণের দাবি করে অর্থ আদায়ের পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পরিবার ও সহপাঠীরা।

পরিবার থেকে জানা যায়, বাসায় ফেরার পথে নরসিংদী বাসস্ট্যান্ড এলাকা থেকে কয়েকজন দুর্বৃত্ত জুয়েলকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নেয়। এরপর অস্ত্রের মুখে জিম্মি করে তাকে শারীরিকভাবে নির্যাতন ও মারধর করা হয় এবং হাত-পা ও চোখ বেঁধে গাড়িতে করে বিভিন্ন স্থানে ঘোরানো হয়। অপহরণকারীরা জুয়েলের পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে ১ লাখ ৭০ হাজার টাকা দাবি করে। পরিবার থেকে মুক্তিপণের টাকা পাওয়ার পর অপহরণকারীরা জুয়েলকে একটি নির্জন স্থানে ফেলে রেখে পালিয়ে যায়।

এ ঘটনায় ডুয়েট শিক্ষার্থীদের মাঝে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। সহপাঠীরা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছে শিক্ষার্থীরা।

রিফাত/ডুয়েট

জনপ্রিয়

রাকসুর এক বছর: শিক্ষার্থীদের মৌলিক সমস্যা রয়েই গেছে

ডুয়েট শিক্ষার্থী অপহরণের অভিযোগ, মুক্তিপণ আদায়ে মিলল মুক্তি

প্রকাশিত ১১:৫০:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬