ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo শিক্ষার্থীদের আন্দোলনে ১০ দিন ধরে অচল চুয়েট Logo রোনালদো ছাড়লেন পর্তুগালের ক্যাম্প, পর্তুগালের ইনস্টাগ্রাম ছেড়ে গেলেন ৫ লাখ অনুসারী Logo হাড় ভাঙা ঠেকাতে ক্যালসিয়াম-ভিটামিন ডির সুফল নেই—দাবি নতুন গবেষণায় Logo আন্তর্জাতিক কফি দিবস: আপনিও কি ‘কফি হাউস’ গানের রমা, সুজাতা, মঈদুল, নিখিলেশ আর অমলের সঙ্গে নিজের মিল খুঁজছেন? Logo বাবার মুখে পাউরুটি তুলে দেওয়া সেই শিশুকে স্কুলে ফেরালেন ইউএনও Logo নিকনের প্রতিযোগিতায় প্রথম হওয়া ছবি ও ভিডিওতে এআই ব্যবহারের অভিযোগ Logo আয়ারল্যান্ডে চালু হলো বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম Logo মাদ্রাসার ছাদে বিদ্যুতায়িত ও দগ্ধ পাঁচ ছাত্রীর ৩ জনই মারা গেল Logo ‘যে-ই আমার কথা শুনছেন, আমাদের সাহায্য দরকার’: হঠাৎ ১৭ হাজার ফুট নামার পর যেভাবে রক্ষা পেল ফ্লাইট ১০৭৩ Logo সেটেলমেন্ট অফিসে ঘুষ লেনদেন, গোপন ক্যামেরায় ধরা পড়ল টাকা নেওয়ার দৃশ্য

ডুয়েট শিক্ষার্থী অপহরণের অভিযোগ, মুক্তিপণ আদায়ে মিলল মুক্তি

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জুয়েল অপহরণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পরে মুক্তিপণের দাবি করে অর্থ আদায়ের পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পরিবার ও সহপাঠীরা।

পরিবার থেকে জানা যায়, বাসায় ফেরার পথে নরসিংদী বাসস্ট্যান্ড এলাকা থেকে কয়েকজন দুর্বৃত্ত জুয়েলকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নেয়। এরপর অস্ত্রের মুখে জিম্মি করে তাকে শারীরিকভাবে নির্যাতন ও মারধর করা হয় এবং হাত-পা ও চোখ বেঁধে গাড়িতে করে বিভিন্ন স্থানে ঘোরানো হয়। অপহরণকারীরা জুয়েলের পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে ১ লাখ ৭০ হাজার টাকা দাবি করে। পরিবার থেকে মুক্তিপণের টাকা পাওয়ার পর অপহরণকারীরা জুয়েলকে একটি নির্জন স্থানে ফেলে রেখে পালিয়ে যায়।

এ ঘটনায় ডুয়েট শিক্ষার্থীদের মাঝে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। সহপাঠীরা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছে শিক্ষার্থীরা।

রিফাত/ডুয়েট

জনপ্রিয়

শিক্ষার্থীদের আন্দোলনে ১০ দিন ধরে অচল চুয়েট

ডুয়েট শিক্ষার্থী অপহরণের অভিযোগ, মুক্তিপণ আদায়ে মিলল মুক্তি

প্রকাশিত ১১:৫০:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬