ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সাবেক ছাত্রলীগ নেতা বাপ্পাসহ ৩ জনের মৃত্যুদণ্ড Logo মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার Logo নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo পত্রিকা: ‘প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিউ ইয়র্কে আ’লীগ-বিএনপির মধ্যে উত্তেজনা’ Logo পে-স্কেলের পর প্রশ্ন, বাজারের চাপ সামলাবে কীভাবে সাধারণ মানুষ Logo ‘মেয়েকে বলেছি—তোমার প্রেমিক থাকতেই পারে, কিন্তু তাকে বিয়ে করবে না’ Logo জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবি খেলাফত মজলিসের Logo কেন নতুন পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি ভারতকে ক্ষুব্ধ করে তুলছে Logo পেশাগত অধিকার রক্ষায় হাবিপ্রবিতে ভেটেরিনারি শিক্ষার্থীদের মানববন্ধন Logo জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিক গ্রেফতার

ঢাকা উত্তর সিটি করপোরেশনের অপসারিত মেয়র আতিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৬ অক্টোবর) রাতে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান।

পুলিশ কর্মকর্তা জানান, রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। তার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে।

মোহাম্মদপুর থানা পুলিশের একটি সূত্র জানিয়েছে, মেয়র আতিককে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গ্রেফতার করা হয়েছে। এখন তাকে পুলিশের তেজগাঁও বিভাগের একটি অফিসে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় তিনটি হত্যা মামলা রয়েছে। এসব মামলায় গ্রেফতার দেখানো হবে।

আতিকুল ইসলাম মন্ত্রী পদমর্যাদায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ছিলেন। গত ১৯ আগস্ট তাকেসহ ১২টি সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করে অন্তর্বর্তী সরকার।

ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথমবার মেয়র নির্বাচিত হন। এরপর ২০২০ সালের ১ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে তিনি পুনরায় মেয়র নির্বাচিত হন। এর আগে তিনি তিনি ২০১৩-১৪ সাল মেয়াদে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এই আন্দোলনে অতিরিক্ত বল প্রয়োগ এবং গুলি করে হত্যার অভিযোগে শত শত মামলা দায়ের করা হয়। এসব মামলায় আওয়ামী লীগের দলীয় প্রধানসহ দলটির নেতাকর্মীদের আসামি করা হয়। ইতোমধ্যে সাবেক মন্ত্রী, এমপি, মেয়র, উপদেষ্টাসহ আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকে গ্রেফতার করা হয়েছে। অনেকে পালিয়ে বিদেশে চলে গেছেন।

জনপ্রিয়

সাবেক ছাত্রলীগ নেতা বাপ্পাসহ ৩ জনের মৃত্যুদণ্ড

ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিক গ্রেফতার

প্রকাশিত ১২:৩৫:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪