ঢাকা ১২:৫২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo লুট হওয়া অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রথমবারের আয়োজনেই দর্শকদের ব্যাপক সাড়া, নিয়মিত প্রদর্শনীর প্রত্যয় নাখালপাড়া ফিল্ম সোসাইটির Logo শুটিংয়ে বাধা দেওয়া সেই বাড়িটিই কিনে নিলেন শাহরুখ Logo তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo আবারও বন্যার আশঙ্কায় উদ্ধার অভিযান স্থগিত চীনের Logo চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৫ শিশুর মর্মান্তিক মৃত্যু Logo স্টাইল ও প্রযুক্তির নতুন আয়োজনে ভিভো ভি৮০ লাইট Logo ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস Logo চেয়ারে বসা নিয়ে রাবির দুই বিভাগের দফায় দফায় সংঘর্ষ, আহত ৪ Logo মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে

হজ শেষে দেশে ফিরলেন ৬ হাজারের বেশি হাজি

পবিত্র হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ৬ হাজার ১৭৫ জন হাজি দেশে ফিরেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪১৬ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৭৫৯ জন দেশে ফেরেন।

শুক্রবার (৩০ মে) জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৪৫ জন হাজি নিয়ে প্রথম ফিরতি ফ্লাইটটি (এসভি-৫৮০৬) শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩টি ফ্লাইটে ১ হাজার ১৮৪ জন, সৌদি এয়ারলাইন্সের ৪টি ফ্লাইটে ১ হাজার ৬৯১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ৮টি ফ্লাইটে ৩ হাজার ৩০০ জন দেশে ফিরেন।

হাজিদের নির্বিঘ্নে দেশে প্রত্যাবর্তন নিশ্চিত করতে হজ প্রশাসনিক দলের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়।

শনিবার বিকেলে মক্কায় বাংলাদেশ মিশনের কনফারেন্স কক্ষে হজ প্রশাসনিক দলের এক নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ (এনডিসি)-এর সভাপতিত্বে আয়োজিত সভায় হাজিদের দেশে ফেরার প্রক্রিয়া সহজতর করা এবং সৌদি আরবে অবস্থানরত হাজিদের আবাসন ও চিকিৎসা সেবার সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় প্রশাসনিক দলের সদস্য, চিকিৎসক এবং আইটি দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

চলতি বছর ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এ বছর সরকারি কোটা ছিল ৪ হাজার ৫৬৫ এবং বেসরকারি কোটা ছিল ৭৩ হাজার ৯৩৫ জন । হজযাত্রীদের সৌদি আরবে যাত্রা ১৮ এপ্রিল শুরু হয়ে ২১ মে শেষ হয়। ফিরতি হজ ফ্লাইট আগামী ৩০ জুন পর্যন্ত চলমান থাকবে বলে জানা গেছে।

জনপ্রিয়

লুট হওয়া অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

হজ শেষে দেশে ফিরলেন ৬ হাজারের বেশি হাজি

প্রকাশিত ০৫:৫১:২৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬