ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব রাজনীতি ও আগামীর সংকল্প, যা ভাবছেন বাকৃবি ছাত্রদল নেতা  Logo দোহারে ডেঙ্গু বিরোধী অভিযানে ফগিং ও সমাবেশ Logo কটিয়াদীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত, মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ফরিদপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo বাকৃবিতে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ইন্টার্নশিপ কর্মসূচির উদ্বোধন Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন ট্রেজারার ড. বোরহান উদ্দিন Logo ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী সিটি কর্পোরেশনের জনসচেতনমূলক র‍্যালি অনুষ্ঠিত Logo চরভদ্রাসনে নদীর পাড়ে ট্রাক্টর উল্টে তরুণের মৃত্যু, আর্থিক সহায়তা দিল প্রশাসন Logo নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ সহস্রাধিক ইয়াবা উদ্ধার Logo পাখির বাসায় হাত দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, রাজশাহীতে কিশোরের মৃত্যু

বাকৃবিতে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ইন্টার্নশিপ কর্মসূচির উদ্বোধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান কৃষিবিদ মো. হাসান জাফির তুহিন। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক ড. শরিফুল হক ভূঁইয়া। এ ছাড়া বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও বিভিন্ন শাখার পরিচালকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আয়োজকদের সূত্রে জানা যায়, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের আওতাধীন বিএসসি ইন এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন ফুড ইঞ্জিনিয়ারিং এবং বিএসসি ইন বায়োইনফরম্যাটিকস ইঞ্জিনিয়ারিং- এই তিনটি ডিগ্রি কর্মসূচির শিক্ষার্থীরা ইন্টার্নশিপে অংশ নিচ্ছেন। দুই মাসব্যাপী এ কর্মসূচিতে মোট ১৪৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে তাঁরা ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রির ইন্টার্নশিপ ম্যানেজমেন্ট কমিটির সমন্বয়ক অধ্যাপক ড. মো. আব্দুল আওয়াল। পরে শিক্ষার্থীদের উদ্দেশে ইন্টার্নশিপ সংক্রান্ত দিকনির্দেশনামূলক মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. মো. রোস্তম আলী।

পরবর্তীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ইন্টার্নশিপকে ঘিরে তাঁদের অনুভূতি প্রকাশ করেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘বাংলাদেশে একমাত্র বাকৃবিতেই সব অনুষদের জন্য ইন্টার্নশিপ কর্মসূচির ব্যবস্থা রয়েছে। আমি আশা করব, শিক্ষার্থীরা এ সুযোগকে কাজে লাগাবে এবং এর মাধ্যমে দেশ ও দেশের বাইরে নিজেদের কর্মক্ষেত্রের সুযোগ তৈরি করবে। তোমাদের প্রতি আমার পরামর্শ থাকবে, নিয়মানুবর্তিতা ও পেশাগত দায়িত্বশীলতার সঙ্গে ইন্টার্নশিপ সফলভাবে সম্পন্ন করবে।’

তিনি আরও বলেন, ‘ইন্টার্নশিপ চলাকালে শিক্ষার্থীদের আচরণ ও কর্মকাণ্ড যেন বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখে এবং তা আরও বৃদ্ধি করে, সেদিকে সবাইকে মনোযোগী হতে হবে।’

অনুষ্ঠানের প্রধান অতিথি ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান কৃষিবিদ মো. হাসান জাফির তুহিন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে সে সরকার একেবারে কৃষি বান্ধব। ‎তিনি অন্তর্বর্তী সরকার আমল থেকেই পরিকল্পনা করছিলেন যে, ক্ষমতায় গেলে আমরা কৃষির অগ্রগতির জন্য কি করতে পারি। কৃষি নিয়ে আমরা তাঁর সাথে ১১ টি মিটিং করেছিলাম, যেখানে তিনি কৃষি নিয়ে প্রায় ৭ থেকে ৮ ঘণ্টা আমাদের সাথে আলোচনা করতেন। কৃষিকে আধুনিক জ্ঞান-বিজ্ঞান সমৃদ্ধ করে কিভাবে আধুনিক আইন প্রণয়ন করতে পারি সেটি নিয়ে তিনি ক্ষমতায় আসার আগেই পরিকল্পনা করেছিলেন। এর ফলশ্রুতিতেই নির্বাচনের ১০ থেকে ১২ দিন পরেই মিটিং করে কৃষি কার্ড এর কার্যক্রম শুরু করেন।’

‎এছাড়াও কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শিক্ষার্থীদের চাকরির নিশ্চয়তা বৃদ্ধির তাগিদে তিনি বলেন, ‘‎কৃষি মন্ত্রণালয়ের অংশ হিসেবে আমি চেষ্টা করব কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের জন্য একটি স্বতন্ত্র ক্যাডার সার্ভিস গড়ে তোলার। চেষ্টা থাকবে বিগত সময় ধরে যেই নিয়োগ গুলো বন্ধ রয়েছে সেগুলোতে যেনো শতভাগ কৃষি প্রকৌশলের ছাত্র নিয়োগ দেয়া হয়।

জনপ্রিয়

ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব রাজনীতি ও আগামীর সংকল্প, যা ভাবছেন বাকৃবি ছাত্রদল নেতা 

বাকৃবিতে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ইন্টার্নশিপ কর্মসূচির উদ্বোধন

প্রকাশিত ০৭:২৮:১৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬