ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব রাজনীতি ও আগামীর সংকল্প, যা ভাবছেন বাকৃবি ছাত্রদল নেতা  Logo দোহারে ডেঙ্গু বিরোধী অভিযানে ফগিং ও সমাবেশ Logo কটিয়াদীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত, মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ফরিদপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo বাকৃবিতে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ইন্টার্নশিপ কর্মসূচির উদ্বোধন Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন ট্রেজারার ড. বোরহান উদ্দিন Logo ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী সিটি কর্পোরেশনের জনসচেতনমূলক র‍্যালি অনুষ্ঠিত Logo চরভদ্রাসনে নদীর পাড়ে ট্রাক্টর উল্টে তরুণের মৃত্যু, আর্থিক সহায়তা দিল প্রশাসন Logo নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ সহস্রাধিক ইয়াবা উদ্ধার Logo পাখির বাসায় হাত দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, রাজশাহীতে কিশোরের মৃত্যু

কটিয়াদীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত, মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রকৃতি থেকে অনুপ্রাণিত, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রক্তদান সমিতি মাসব্যাপী বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ কর্মসূচি শুরু করেছে।

আজ বিকেলে কটিয়াদী সরকারি কলেজ চত্বরে স্মারক বৃক্ষরোপণের মধ্য দিয়ে সংগঠনের ‘সবুজায়ন’ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সংগঠনের প্রতিষ্ঠাতা, সমন্বয়ক বদরুল আলম নাঈম।

আয়োজকরা জানান, কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে পর্যায়ক্রমে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হবে। পাশাপাশি পাখির নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে গাছে গাছে মাটির কলস স্থাপন এবং পরিবেশ সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হবে।

অনুষ্ঠানে সংগঠনের কার্যকরী সমন্বয়ক ও চলচ্চিত্রকর্মী জিসান আজাদ, সদস্য কাওসার আহমেদ, ইমরান হোসেন, ইয়াসিন আহমেদ, আরিফুল ইসলাম, হাসিব আল মাহমুদ রাস্কি, সাব্বির হোসেন রিয়াদ, আরিফুল ইসলাম আকাশসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

বদরুল আলম নাঈম বলেন, “পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি ও মেরু অঞ্চলের বরফ গলার ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।”

জিসান আজাদ বলেন, “পরিবেশের বর্তমান সংকট অনেকাংশেই মানবসৃষ্ট। নির্বিচারে বন উজাড়ের কারণে জলবায়ুর বিরূপ প্রভাব দিন দিন প্রকট হচ্ছে। পরিবেশ রক্ষায় এখনই ব্যাপকভাবে বৃক্ষরোপণ ও সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।”

বক্তারা আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখিসহ বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি সামাজিক সংগঠন ও সাধারণ জনগণকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

জনপ্রিয়

ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব রাজনীতি ও আগামীর সংকল্প, যা ভাবছেন বাকৃবি ছাত্রদল নেতা 

কটিয়াদীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত, মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশিত ০৭:৫৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬