ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য: ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ সেমিনারে বক্তারা Logo অবিরাম স্ক্রিন ব্যবহারের যুগে চোখের স্বস্তিও এখন গুরুত্বপূর্ণ Logo জাবির সাবেক ছাত্রীকে গালিগালাজ, অভিযোগ পত্র জমা Logo চিকিৎসা অবহেলার অভিযোগে ববি মেডিকেল সেন্টার, তদন্তের অপেক্ষায় শিক্ষার্থী Logo জাবি মেডিকেল থেকে ২১ দিনে ২০ হাজার পিস ওষুধ গায়েব  Logo পাবিপ্রবিস্থ দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি প্রকাশ  Logo জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থী বহিষ্কার Logo রাষ্ট্রপতির সাথে বিদায়ি নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ Logo অচল কম্পিউটারে চলছে পাবিপ্রবির সামাজিক বিজ্ঞান অনুষদের ল্যাব, ভোগান্তিতে শিক্ষার্থীরা Logo ঘোষণায় সীমাবদ্ধ ‘জুলাই-২৪ স্কয়ার’, দুই বছরেও শুরু হয়নি কাজ

পাখির বাসায় হাত দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, রাজশাহীতে কিশোরের মৃত্যু

রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে থাকা ঘুঘু পাখির বাচ্চা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাজ্জাদ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর রাজপাড়া থানার তেরোখাদিয়া বিভাগীয় স্টেডিয়ামের সামনে ফ্লাইওভারের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত সাজ্জাদের বাবা সাজু। তাদের বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায়। বর্তমানে পরিবারটি রাজপাড়া থানার গ্রেটার রোড এলাকার বন্ধ গেইট মসজিদের পেছনে একটি ভাড়া বাসায় বসবাস করছিল।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল পৌনে ১১টার দিকে তারা দুর্ঘটনার খবর পায়। প্রাথমিকভাবে জানা গেছে, তেরোখাদিয়া স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে একটি উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক খুঁটিতে থাকা ঘুঘু পাখির বাসা থেকে বাচ্চা নামানোর সময় সাজ্জাদ বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে সে একটি বাড়ির টিন ও তারের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আটকে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা বিদ্যুৎ বিভাগের সহযোগিতায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, নিহত কিশোরের মরদেহ বর্তমানে হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জনপ্রিয়

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য: ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ সেমিনারে বক্তারা

পাখির বাসায় হাত দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, রাজশাহীতে কিশোরের মৃত্যু

প্রকাশিত ০২:৪৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬