ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী সিটি কর্পোরেশনের জনসচেতনমূলক র‍্যালি অনুষ্ঠিত Logo চরভদ্রাসনে নদীর পাড়ে ট্রাক্টর উল্টে তরুণের মৃত্যু, আর্থিক সহায়তা দিল প্রশাসন Logo নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ সহস্রাধিক ইয়াবা উদ্ধার Logo পাখির বাসায় হাত দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, রাজশাহীতে কিশোরের মৃত্যু Logo পাকুন্দিয়ায় সচেতনতামূলক র‍্যালি ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান Logo শুধু ডিগ্রি নয়, সবুজ ভবিষ্যতের প্রতিশ্রুতি: হাবিপ্রবির মার্কেটিং বিভাগের অনন্য উদ্যোগ Logo আগামীর বাংলাদেশে যুবকদের মাদকের ছোঁয়া লাগতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী শরীফুল আলম Logo বগুড়ায় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দুই যুবকের ওপর সন্ত্রাসী হামলা Logo বিশ্ব পরিবেশ দিবসে রাবি উপাচার্যের বৃক্ষরোপণ : ১০ হাজার বৃক্ষরোপণের অঙ্গিকার Logo জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুবিতে কুরআন খতম ও দোয়া মাহফিল

চরভদ্রাসনে নদীর পাড়ে ট্রাক্টর উল্টে তরুণের মৃত্যু, আর্থিক সহায়তা দিল প্রশাসন

ফরিদপুরের চরভদ্রাসনে নদীর পাড়ে বড় ট্রাক্টর উল্টে জয় বিশ্বাস (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত রাত ১২টার পর উপজেলার চরঝাউকান্দা ইউনিয়নের বালুরঘাটে এই দুর্ঘটনা ঘটে। নিহত জয় বিশ্বাস ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার শাহবাজ গ্রামের গোলাম বিশ্বাসের ছেলে। এই ঘটনায় নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত জয় বিশ্বাস পেশাদার ট্রাক্টর চালক ছিলেন না। নদীর তীরে ট্রাক্টর চালানো শেখার চেষ্টা করার সময় গাড়িটি উল্টে গেলে তিনি নিচে চাপা পড়েন। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। শুক্রবার (৫ জুন) সকাল ১০টার দিকে ফায়ার সার্ভিস ও চরভদ্রাসন থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে ট্রাক্টরের মালিক মোহাম্মদ আলী জানান, গত বৃহস্পতিবার চাষাবাদের জায়গাটি দেখিয়ে পরিবারের এক অসুস্থ রোগীকে নিয়ে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চলে যান। রাতে জয়ের সাথে আর কথা হয়নি। সকালে বারবার ফোন দিলেও রিসিভ না হওয়ায় এলাকার লোকজনকে দিয়ে খোঁজ নিয়ে জানতে পারেন, ট্রাক্টর দুর্ঘটনায় সে মারা গেছে। তবে কয়েকজন স্থানীয় বাসিন্দা দাবি করেছেন, জয় যখন ট্রাক্টর চালানো শিখছিলেন, তখন মালিক মোহাম্মদ আলী সেখানে উপস্থিত ছিলেন। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

চরঝাউকান্দা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বদরুজ্জামান বদু মৃধা জানান, জয় বিশ্বাস গত প্রায় তিন মাস ধরে এই এলাকায় কৃষিকাজের সাথে যুক্ত ছিলেন। তিনি অত্যন্ত পরিশ্রমী ও নম্র স্বভাবের যুবক ছিলেন। তার এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ইউপি চেয়ারম্যানের আবেদনের পরিপ্রেক্ষিতে চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ তাৎক্ষণিকভাবে নিহতের পরিবারের জন্য ১০ হাজার টাকা আর্থিক অনুদান বরাদ্দ করেন। অনুদানের টাকা ইতিমধ্যে চেয়ারম্যানের মাধ্যমে পরিবারের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে।

চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এই মর্মান্তিক দুর্ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে, যার নম্বর ১০ (তারিখ: ০৫/০৬/২০২৬ইং)। আইনি প্রক্রিয়া ও প্রয়োজনীয় ময়নাতদন্ত শেষে মরদেহটি আনুষ্ঠানিকতার মাধ্যমে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জনপ্রিয়

ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী সিটি কর্পোরেশনের জনসচেতনমূলক র‍্যালি অনুষ্ঠিত

চরভদ্রাসনে নদীর পাড়ে ট্রাক্টর উল্টে তরুণের মৃত্যু, আর্থিক সহায়তা দিল প্রশাসন

প্রকাশিত ০৪:৫১:১৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬