ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কারা Logo গ্রাহকদের কাছে দ্রুততর সেবা পৌঁছে দিতে দেশজুড়ে রবির পরিবেশবান্ধব ‘সুপার বাইক’ Logo জামায়াতে যোগ দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম Logo আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচ: পিছিয়ে যাওয়ার আশঙ্কা! Logo পাবিপ্রবিতে ইতিহাস বিভাগের নবীনবরণ ও পাঠদান কার্যক্রমের উদ্বোধন Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ এইচএসসি পরীক্ষার্থীদের Logo ২০০ বন্যার্ত পরিবারের পাশে কুবির ‘চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ Logo জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মৃতিফলক’ উদ্বোধন Logo হাবিপ্রবিতে পৃথক ডেটা সায়েন্স বিভাগের বিরোধিতা, পরিসংখ্যানের সাথে সংযুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি Logo ফার্মের মুরগি বলা জেন-জিই করেছে মহাকাব্যিক বিপ্লব: তাজুল ইসলাম

নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ সহস্রাধিক ইয়াবা উদ্ধার

রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে ২ হাজার ৫৫টি ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তি মোশারফ হোসেন (৪৫), যিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের একজন চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, শুক্রবার রাতে নগরীর চন্দ্রিমা থানাধীন চন্দ্রিমা হাউজিং এলাকার ৭নং রোডের ২৩৬ নং বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এদিন রাত সাড়ে ৮.৪০  থেকে সাড়ে ৯.৩০ পর্যন্ত পরিচালিত অভিযানে বাড়ির ভেতর থেকে ২ হাজার ৫৫টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সময় মোশারফ হোসেনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোশারফ হোসেন, রাজশাহীর বাঘা উপজেলার ভানুকর (মিরগঞ্জ) এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘ কয়েক বছর ধরে ওই বাড়ির কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

অভিযান পরিচালনাকারী তালাইমারী ফাঁড়ির এসআই মোঃ মাসুদ রানা জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। মোবাইল ফোনের কল রেকর্ড ও অন্যান্য তথ্য যাচাই করে মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট আরও ব্যক্তির সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে মোশারফ হোসেন মাদক বিক্রির বিষয়টি স্বীকার করেছেন। তিনি পাইকারি ও খুচরা উভয় পর্যায়ে ইয়াবা সরবরাহ করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম জানান, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(খ) ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, সে বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান ওসি।

জনপ্রিয়

সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কারা

নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ সহস্রাধিক ইয়াবা উদ্ধার

প্রকাশিত ০৪:৩৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬