ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব রাজনীতি ও আগামীর সংকল্প, যা ভাবছেন বাকৃবি ছাত্রদল নেতা  Logo দোহারে ডেঙ্গু বিরোধী অভিযানে ফগিং ও সমাবেশ Logo কটিয়াদীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত, মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ফরিদপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo বাকৃবিতে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ইন্টার্নশিপ কর্মসূচির উদ্বোধন Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন ট্রেজারার ড. বোরহান উদ্দিন Logo ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী সিটি কর্পোরেশনের জনসচেতনমূলক র‍্যালি অনুষ্ঠিত Logo চরভদ্রাসনে নদীর পাড়ে ট্রাক্টর উল্টে তরুণের মৃত্যু, আর্থিক সহায়তা দিল প্রশাসন Logo নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ সহস্রাধিক ইয়াবা উদ্ধার Logo পাখির বাসায় হাত দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, রাজশাহীতে কিশোরের মৃত্যু

ফরিদপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ফরিদপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী-২০২৬। ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিংসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিয়ে শনিবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া।

এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মাজহারুল ইসলাম শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, শুধু পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষা নয়, ক্রীড়া, সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধের চর্চাও একজন শিক্ষার্থীকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ লক্ষ্য অর্জনে অধ্যবসায় ও মনোযোগের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষপর্বে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় তাদের অসাধারণ সাফল্যের জন্য অভিনন্দন জানানো হয় এবং ভবিষ্যতে আরও ভালো করার জন্য উৎসাহ প্রদান করা হয়।

বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি শিক্ষার পাশাপাশি ক্রীড়া, সাংস্কৃতিক ও নৈতিক শিক্ষার প্রসারেও এ উদ্যোগ কার্যকর অবদান রাখবে।

জনপ্রিয়

ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব রাজনীতি ও আগামীর সংকল্প, যা ভাবছেন বাকৃবি ছাত্রদল নেতা 

ফরিদপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রকাশিত ০৭:৪৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬