ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo নীলফামারীতে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পরিচ্ছন্নতা অভিযান Logo বিশ্বকাপের আগে আর্জেন্টিনার শিবিরে বড় ধাক্কা Logo দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থন ছাড়লেন যুবক Logo অবশেষে ইরানকে ভিসা দিল যুক্তরাষ্ট্র Logo ভারতের কাছে হেরে সাফের হ্যাটট্রিক শিরোপা জেতা হলো না বাংলাদেশের Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ১০০টি নারকেলগাছ চাইলেন প্রবীণ অভিনেতা Logo নীলফামারীতে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাকিল গ্রেপ্তার Logo ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব রাজনীতি ও আগামীর সংকল্প, যা ভাবছেন বাকৃবি ছাত্রদল নেতা  Logo শার্শা ও বেনাপোলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত Logo দোহারে ডেঙ্গু বিরোধী অভিযানে ফগিং ও সমাবেশ

অবশেষে ইরানকে ভিসা দিল যুক্তরাষ্ট্র

অবশেষে ইরানকে ভিসা দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ অনিশ্চয়তা ও কূটনৈতিক টানাপোড়েনের পর অবশেষে ২০২৬ ফিফা বিশ্বকাপে অংশগ্রহণের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছে ইরান জাতীয় ফুটবল দলের মূল স্কোয়াড। তুরস্কের রাজধানী আঙ্কারায় অবস্থিত মার্কিন দূতাবাসের মাধ্যমে খেলোয়াড় ও কোচিং স্টাফদের ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৫ জুন) হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। তবে ভিসা অনুমোদনের পাশাপাশি ইরানি প্রতিনিধিদলকে নিয়ে কঠোর অবস্থানের কথাও জানিয়েছে ওয়াশিংটন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, খেলোয়াড় ও সহায়ক কর্মীদের বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো আপত্তি নেই। তবে আইআরজিসি এর সঙ্গে সম্পৃক্ত কোনো ব্যক্তিকে প্রতিনিধিদলে অন্তর্ভুক্ত করার সুযোগ দেওয়া হবে না।

বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক দিন আগে ভিসা অনুমোদন পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে তেহরান। ইরানের অভিযোগ, প্রশাসনিক ও কূটনৈতিক জটিলতার কারণে জাতীয় দলের খেলোয়াড়দের ভিসা প্রক্রিয়া দীর্ঘ সময় ধরে আটকে রাখা হয়েছিল।

মেক্সিকোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আবুলফজল পাসানদিদেহ জানিয়েছেন, আমলাতান্ত্রিক জটিলতা ও রাজনৈতিক নথিপত্র সংক্রান্ত বিলম্বের কারণেই চূড়ান্ত অনুমোদন পেতে সময় লেগেছে।

তবে খেলোয়াড়দের ভিসা অনুমোদিত হলেও দলের কয়েকজন কারিগরি ও প্রশাসনিক কর্মকর্তা এখনো ভিসা জটিলতার মধ্যে রয়েছেন বলে জানা গেছে।

ভিসা নিয়ে দীর্ঘ অনিশ্চয়তার কারণে ইরান ফুটবল ফেডারেশন তাদের পূর্বনির্ধারিত প্রস্তুতি পরিকল্পনায় পরিবর্তন আনতে বাধ্য হয়। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় নির্ধারিত অনুশীলন ক্যাম্প বাতিল করে দলটি বিকল্পভাবে মেক্সিকোর টিজুয়ানা এবং তুরস্কের আন্তালিয়ায় শহরে প্রস্তুতি ক্যাম্প পরিচালনা করে।

সবশেষ তথ্য অনুযায়ী, রোববার ভোরে টিজুয়ানায় চূড়ান্ত প্রস্তুতি শেষ করে সেখান থেকে সরাসরি ক্যালিফোর্নিয়ায় যাবে ইরান দল।

আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরান। গ্রুপ পর্বে তাদের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে সিয়াটলে, যেখানে ২১ জুন বেলজিয়াম এবং ২৬ জুন মিশরের মুখোমুখি হবে তারা।

জনপ্রিয়

নীলফামারীতে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পরিচ্ছন্নতা অভিযান

অবশেষে ইরানকে ভিসা দিল যুক্তরাষ্ট্র

প্রকাশিত ১০:৩৮:০৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬