ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo নীলফামারীতে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পরিচ্ছন্নতা অভিযান Logo সচিব পদমর্যাদায় বিএমডিএর চেয়ারম্যান হওয়ায় বাকৃবিতে কৃষিবিদ তুহিনকে সংবর্ধনা Logo বিশ্বকাপের আগে আর্জেন্টিনার শিবিরে বড় ধাক্কা Logo দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থন ছাড়লেন যুবক Logo অবশেষে ইরানকে ভিসা দিল যুক্তরাষ্ট্র Logo ভারতের কাছে হেরে সাফের হ্যাটট্রিক শিরোপা জেতা হলো না বাংলাদেশের Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ১০০টি নারকেলগাছ চাইলেন প্রবীণ অভিনেতা Logo নীলফামারীতে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাকিল গ্রেপ্তার Logo ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব রাজনীতি ও আগামীর সংকল্প, যা ভাবছেন বাকৃবি ছাত্রদল নেতা  Logo শার্শা ও বেনাপোলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

নীলফামারীতে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাকিল গ্রেপ্তার

নীলফামারীতে ছাত্রলীগ জেলা শাখার সাবেক সহ-সভাপতি আল শাহরিয়ার শাকিলকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৬ জুন) দুপুরে নীলফামারী পৌর শহরের সওদাগর পাড়ার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে পুলিশের দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল এবং দেশে নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে ২০২৫ সালের ১৩ ডিসেম্বর রাতে জেলা সদরের গোড়গ্রাম ইউনিয়নের হাজীগঞ্জ দ্বী-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে আসামিরা গোপন বৈঠক করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালালে তারা পালিয়ে যান। পরদিন ১৪ ডিসেম্বর পুলিশ বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনকে আসামি করে মামলা দায়ের করে।

এই মামলার অন্য আসামিরা হলেন—গোড়গ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ড সভাপতি মমিমুল ইসলাম, গোড়গ্রাম আওয়ামী লীগের সহ-সভাপতি মাহাবুব জর্জ, জেলা ছাত্রলীগের সভাপতি আপেল, সাধারণ সম্পাদক মাসুদ, নীলফামারী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম এবং পৌর যুবলীগের সদস্য আনোয়ার হোসেন। এর আগে এই মামলায় গোড়গ্রাম ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আনিসুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছিল।

তবে গ্রেপ্তার শাকিলের পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ। থ্যালাসেমিয়া ও রক্তস্বল্পতা রোগে আক্রান্ত হওয়ায় প্রতি দুই মাস পর পর তাকে রক্ত দিতে হয়। শনিবার দুপুরে পুলিশ এসে তাকে নাশকতার মামলায় গ্রেপ্তার করে নিয়ে যায়। আগামীকাল রবিবার (৭ জুন) আদালতে তার জামিনের আবেদন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

জনপ্রিয়

নীলফামারীতে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পরিচ্ছন্নতা অভিযান

নীলফামারীতে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাকিল গ্রেপ্তার

প্রকাশিত ০৯:৫২:৩১ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬