ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo মেসির সবচেয়ে পছন্দের খাবার কী, কেমন তাঁর ডায়েট চার্ট Logo জি২০ সম্মেলনে পুতিনকে ট্রাম্পের আমন্ত্রণ, ইউরোপের আপত্তি Logo এআই কীভাবে সত্যিই ‘সব মানুষকে মেরে ফেলতে’ পারে? সবচেয়ে সম্ভাব্য পাঁচটি পরিস্থিতি Logo মরিনিওর নতুন রিয়াল মাদ্রিদ : যা কিছু ভালো, যা কিছু মন্দ Logo আজ টিভিতে যা দেখবেন (২৪ সেপ্টেম্বর ২০২৬) Logo সুবিধা নেওয়া নিয়ে সমালোচনার মুখে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস Logo ককটেল-বাসে আগুনে জড়িত আ.লীগের নেতা-কর্মীরা: পুলিশের দাবি Logo একই মঞ্চে একদিনের ব্যবধানে দুই নেতার ভাষণ, ইরান যুদ্ধের শেষ অনিশ্চিত Logo শুধু ডিগ্রি নয়, শিক্ষার্থীদের কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করতে হবে: ববি Logo নিজস্ব মোবাইল ফোন আছে ৬৬ শতাংশ মানুষের

ভারতের কাছে হেরে সাফের হ্যাটট্রিক শিরোপা জেতা হলো না বাংলাদেশের

দুই আসরের টানা চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দল এবার সাফ শিরোপায় হ্যাটট্রিকের স্বপ্ন দেখেছিল। তবে ভারতের গোয়ায় অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক ভারতের কাছে ৩-১ গোলে হেরে সেই স্বপ্ন ভেঙে গেছে। এর আগে ২০১৬ সালেও সাফের ফাইনালে ভারতের বিপক্ষে পরাজিত হয়েছিল বাংলাদেশ।

টুর্নামেন্টের শুরু থেকেই ছন্দহীন ছিল বাংলাদেশ। গ্রুপ পর্বেও ভারতের কাছে ৩-০ গোলে হেরেছিল টাইগ্রেসরা। ফাইনালেও তিন গোল হজম করে রানার্সআপ হয় পিটার বাটলারের শিষ্যরা।

ম্যাচের ৪২তম মিনিটে পিয়ারী সাহার গোলে এগিয়ে যায় ভারত। তবে গোলটির পেছনে বাংলাদেশের গোলরক্ষক মিলি আক্তারের ভুল ছিল স্পষ্ট। প্রথমার্ধের যোগ করা সময়ে ঋতুপর্ণা চাকমার দারুণ কোনাকুনি শটে সমতায় ফেরে বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও এগিয়ে যায় ভারত। ৪৯তম মিনিটে কর্নার থেকে সানফিদার হেডে জালে বল জড়ায়। এ সময় বাংলাদেশের রক্ষণভাগ এবং গোলরক্ষক মিলি আক্তার কার্যকর প্রতিরোধ গড়তে ব্যর্থ হন।

পিছিয়ে পড়ার পর সমতা ফেরানোর চেষ্টা করলেও আক্রমণে ধার দেখাতে পারেনি বাংলাদেশ। উল্টো ৮২তম মিনিটে ডিফেন্ডার আফিদা খন্দকারের ক্লিয়ারেন্স প্রতিপক্ষের খেলোয়াড়ের পায়ে লেগে ভারতের কম বলের সামনে চলে আসে। তার নেওয়া শট জালে জড়ালে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

পুরো ম্যাচে গোলরক্ষক ও রক্ষণভাগের একাধিক ভুল বাংলাদেশের পরাজয়ের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। অন্যদিকে, ভারতের আক্রমণভাগ সুযোগগুলো কাজে লাগিয়ে দীর্ঘ অপেক্ষার পর আবারও সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা নিজেদের করে নেয়।

ঋতুপর্ণা চাকমার একমাত্র গোলটি বাংলাদেশের জন্য সাময়িক স্বস্তি এনে দিলেও শেষ পর্যন্ত টানা তৃতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণ হলো না লাল-সবুজের প্রতিনিধিদের।

জনপ্রিয়

মেসির সবচেয়ে পছন্দের খাবার কী, কেমন তাঁর ডায়েট চার্ট

ভারতের কাছে হেরে সাফের হ্যাটট্রিক শিরোপা জেতা হলো না বাংলাদেশের

প্রকাশিত ১০:২৮:৫২ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬