ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সাপ ডোবানো ‘স্নেক ওয়াইন’ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে কেন এত জনপ্রিয় Logo গণরুমের সিট বন্টন নিয়ে গোবিপ্রবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ Logo কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের মশকনিধন কর্মসূচি Logo পরীক্ষার খাতা মূল্যায়নে রাবিতে নাম-রোলবিহীন কোডিং পদ্ধতির যাত্রা শুরু Logo অবসরের ইঙ্গিত দিয়ে স্মিথ বললেন, ‘জানি না অ্যাশেজে থাকব কি না’ Logo বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদে ২৩ শিক্ষকের পদোন্নতি Logo কচুয়ায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ দিলো বিজেপি সরকার Logo এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প Logo দ্বিতীয় বিয়ে করলেন ইমরান খানের সাবেক স্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ১০০টি নারকেলগাছ চাইলেন প্রবীণ অভিনেতা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ১০:২৪:১০ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • ১১০ বার পঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ১০০টি নারকেলগাছ চাইলেন প্রবীণ অভিনেতা

দীর্ঘদিনের জনপ্রিয় অভিনেতা কাজী উজ্জ্বল বর্তমানে অসুস্থতার সঙ্গে লড়াই করছেন। অভিনয়ে আগের মতো নিয়মিত না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় রয়েছেন তিনি।

শনিবার(৬জুন) প্রকাশিত এক ভিডিও বার্তায় আবেগাপ্লুত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ১০০টি হাইব্রিড জাতের নারিকেল গাছের চারা দেওয়ার আবেদন জানান এই অভিনেতা।

ভিডিও বার্তায় কাজী উজ্জ্বল বলেন, তিনি ব্যক্তিগত কোনো আর্থিক সহায়তা চান না। মৃত্যুর আগে মানুষের কল্যাণে ও প্রকৃতির প্রতি নিজের দায়বদ্ধতা থেকে ১০০টি নারিকেল গাছ রোপণ করতে চান।

পরে গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে তিনি জানান, যশোরের মনিরামপুরে তার ১২ বিঘারও বেশি জায়গাজুড়ে একটি বাগান রয়েছে। সেখানে দেশ-বিদেশের বিভিন্ন প্রজাতির গাছ লাগানো আছে। প্রকৃতিপ্রেমী এই অভিনেতার ভাষায়, তিনি একজন শিল্পীর মতো করেই বাগানটি সাজিয়েছেন এবং সেখানেই বসবাস করেন।

কাজী উজ্জ্বল বলেন, রাতের বেলা মনে হয় গাছগুলো আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। সেই বাগানের জন্যই আমার ১০০টি হাইব্রিড জাতের নারিকেল গাছ প্রয়োজন।

তিনি আরও জানান, এই আবেদন মূলত মানুষকে পরিবেশ ও বৃক্ষরোপণের বিষয়ে আরও সচেতন করার একটি বার্তা। তার মতে, গাছ লাগানোর মাধ্যমে পৃথিবীর প্রতি মানুষের দায় কিছুটা হলেও শোধ করা সম্ভব।

ভিডিও বার্তায় কাজী উজ্জ্বল দাবি করেন, ১৯৭৯ সালে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচিতে তিনি স্কুলছাত্র থাকাকালে অংশ নিয়েছিলেন। সেই প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, আমি কোনো সাহায্য চাই না। মৃত্যুর আগে আমার একটাই আশা ১০০টি হাইব্রিড নারিকেল গাছ লাগিয়ে পৃথিবীর কাছে আমার ঋণ শোধ করতে চাই।

উল্লেখ্য, অভিনয়ে আসার আগে কাজী উজ্জ্বল শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। আশির দশকে চাকরি ছেড়ে মঞ্চনাটকের মাধ্যমে অভিনয়জগতে প্রবেশ করেন। পরে নব্বইয়ের দশক থেকে অসংখ্য নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে তিনি দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন।

জনপ্রিয়

সাপ ডোবানো ‘স্নেক ওয়াইন’ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে কেন এত জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ১০০টি নারকেলগাছ চাইলেন প্রবীণ অভিনেতা

প্রকাশিত ১০:২৪:১০ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬