ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

মেয়েদের ঋতুচক্র ও বিয়ে নিয়ে মামুনুল হকের নামে ছড়ানো মন্তব্যটি ভুয়া: রিউমর স্ক্যানার

ছবি: রিউমর স্ক্যানার

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হককে উদ্ধৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি সংবেদনশীল মন্তব্য সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে নিশ্চিত করেছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। সম্প্রতি ফেসবুক ও ইনস্টাগ্রামের বিভিন্ন আইডি ও পেজে একটি ফটোকার্ড শেয়ার করে দাবি করা হচ্ছিল, মামুনুল হক বলেছেন— ‘মেয়েদের প্রথম ঋতুচক্রের পরই বিয়ে দেওয়া হলে আর শিশু ধর্ষণের মত ঘটনা ঘটবে না’। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা গেছে, মাওলানা মামুনুল হক এমন কোনো মন্তব্য কোথাও করেননি, বরং একটি ব্যঙ্গাত্মক বা স্যাটায়ার ফেসবুক পেজের পোস্টকে বাস্তব দাবি হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে

অনুসন্ধানে জানা যায়, গত ২৬ মে ‘Gupto Television’ নামের একটি ফেসবুক পেজে এই বিতর্কিত ফটোকার্ডটি প্রথম পোস্ট করা হয়েছিল। উক্ত পেজটির প্রোফাইল ও বায়ো পর্যালোচনা করে দেখা গেছে, এটি মূলত একটি স্যাটায়ার ও প্যারোডি প্ল্যাটফর্ম, যার সমস্ত কনটেন্ট কেবলই বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়। এই ব্যাঙ্গাত্মক পোস্টটিকেই পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমের সাধারণ ব্যবহারকারীরা বাস্তব ঘটনা ভেবে সত্য হিসেবে শেয়ার করতে শুরু করলে ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়। প্রকৃতপক্ষে কোনো মূলধারার গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্রে মামুনুল হকের এমন কোনো বক্তব্যের অস্তিত্ব বা প্রমাণ মেলেনি

এদিকে এই বিভ্রান্তিকর প্রচারণার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে মাওলানা মামুনুল হক তাঁর ব্যক্তিগত ফেসবুক পেজে একটি স্পষ্টীকরণ পোস্ট দিয়েছেন। তিনি জানান, এই ধরনের কোনো বক্তব্য তিনি প্রদান করেননি এবং ইদানীং লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু ভুঁইফোড় ও অযাচাইকৃত অনলাইন মাধ্যম তাঁর নাম ব্যবহার করে এমন ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। একই সাথে তিনি সবাইকে সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো তথ্য বা স্ক্রিনশট দেখে বিভ্রান্ত না হয়ে নির্ভরযোগ্য সূত্র থেকে তা যাচাই করার এবং ভুয়া তথ্য শেয়ার করা থেকে বিরত থাকার আহ্বান জানান। সুতরাং, মামুনুল হকের নামে প্রচারিত উক্ত মন্তব্যটি সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন

জনপ্রিয়

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি টাকা বোনাস পাচ্ছেন মিরাজরা

মেয়েদের ঋতুচক্র ও বিয়ে নিয়ে মামুনুল হকের নামে ছড়ানো মন্তব্যটি ভুয়া: রিউমর স্ক্যানার

প্রকাশিত ০২:০৮:০৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬