ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo তিন দফা দাবি নিয়ে রাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ Logo বাকৃবিতে ২২ জন শিশু পেলো কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন বৃত্তির সনদপত্র Logo বাকৃবিতে ব্র্যাক-এবিজি এআই মার্কেট সার্ভের সমাপনী ও সনদ বিতরণ Logo ৩ আগস্ট ববিতে আসছেন মুফতি ফয়জুল করীম Logo গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীর মরদেহ উদ্ধার Logo নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা Logo গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে ‘জুলাইয়ের আকাঙ্ক্ষা ও বাস্তবতা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত Logo সারাদেশে সর্বোচ্চ সতর্কতা জারি করলো পুলিশ Logo জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা

তিন দফা দাবি নিয়ে রাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ

গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবির।

শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বিজয়-২৪ হল, বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম ও বিভিন্ন আবাসিক হল প্রদক্ষিণ করে জোহা চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

এসময় ছাত্রশিবির নেতাকর্মীদের ‘জুলাই সনদ মেনে নে, নইলে গদি ছাইড়া দে; একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর; আলী-রায়হান-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ; চান্দা লাগলে চান্দা নে,জুলাই সনদ মাইনা নে; গণভোটের গণরায়, মানতে হবে মেনে নাও; আমার ভাই কবরে খুনি কেন বাহিরে ‘ ইত্যাদি স্লোগান দিতে যায়।

বিক্ষোভ পরবর্তী সমাবেশে শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক মেহেদী সজীবের সঞ্চালনায় সংগঠনটির অফিস সম্পাদক শামীম পাটোয়ারী বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে ছাত্রসমাজ শেখ হাসিনাকে দেশ থেকে বিদায় করেছিল। বেষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষেই আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে চেয়েছিলাম। মানুষ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়ন চেয়েছে। কিন্তু বিএনপি সরকারের মুনাফেকি চরিত্র দেখা যাচ্ছে। যদি স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান মানতেন তাহলে তিনি এখন শিলংয়ে থাকতেন আর তারেক রহমান লন্ডনে থাকতেন। বিএনপিকে জুলাই সনদের দাবি মেনে নিতেই হবে।

সমাবেশে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মেহেদী হাসান বলেন, সরকার গণভোটের গণরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। বিএনপি জাতির সাথে বেইমানি করেছে। তারা বেইমানের দল। জনগণের রায়কে তারা মেনে নেয়নি। আমাদের স্পষ্ট দাবি, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এর মাধ্যমেই বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। গণভোটের রায় না মানলে জনগণকে সাথে নিয়ে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলবো।

এসময় আরো উপস্থিত ছিলেন সিনেট সদস্য ফাহিম রেজা, মতিহার হল সংসদের ভিপি তাজুল ইসলাম, হবিবুর হল সংসদের ভিপি আহমদ আহসানুল্লাহ ফারহানসহ শাখা ছাত্রশিবিরের বিভিন্ন হল, বিভাগ ও অনুষদের নেতা-কর্মীবৃন্দ।

জনপ্রিয়

প্রকাশিত ১২:০৯:১১ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬