ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বাড়ির পাশের গাছে ঝুলছিল হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ Logo গভীর রাতে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল চুয়েট, ভিসি কার্যালয়ের সামনে শিক্ষকদের অবস্থান Logo সুগন্ধি দীর্ঘদিন ভালো রাখার সহজ উপায় Logo বসতঘরে একযোগে ৩০টি ককটেল বিস্ফোরণ, পরিবারের সদস্যরা পলাতক Logo দুস্থদের অনুদানের তালিকায় চেয়ারম্যান পদপ্রার্থীসহ বিত্তবান নেতাদের নাম, এমপি বলছেন তাঁরা পাওয়ার যোগ্য Logo অর্থ মন্ত্রণালয়ের অধীনে অফিসার পদে চাকরি Logo নিখোঁজ শিশুকে খুঁজছিল সবাই, ফুফুর কক্ষের বাক্সে পাওয়া গেল মরদেহ Logo ৬ দিনে ২০০ কিলোমিটার সাঁতরে নিজের চেনা ঠিকানায় ‘নানা’ Logo বাংলাদেশসহ ২০ দেশ–অঞ্চলের বিশেষায়িত ওষুধ শুল্কমুক্ত করল যুক্তরাষ্ট্র Logo ‘সে জেলেই মরবে’, ধর্ষণের শিকার ১০ বছরের শিশুকে বিচারকের চিঠি

নেইমারকে নিয়ে সুখবর দিল ব্রাজিল

নেইমারকে নিয়ে সুখবর দিল ব্রাজিল

বিশ্বকাপ শুরুর আগে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা এনে দিয়েছেন তারকা ফরোয়ার্ড নেইমার। কাফ ইনজুরিতে ভোগা এই ফুটবলারের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কর্তৃপক্ষ।

ইনজুরির কারণে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে পানামা ও মিসরের বিপক্ষে মাঠে নামতে পারেননি নেইমার। গত মাসে করা স্ক্যানে তার পায়ের পেশিতে গ্রেড-টু মাত্রার ছিঁড়ে যাওয়ার সমস্যা ধরা পড়ে। ফলে তাকে দুই থেকে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হয়।

সোমবার (৮ জুন) করা সর্বশেষ মেডিকেল স্ক্যানে ইতিবাচক অগ্রগতি ধরা পড়েছে। এ বিষয়ে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, চিকিৎসার ফলাফল প্রত্যাশিত পর্যায়ে রয়েছে এবং নেইমারের পুনর্বাসন কার্যক্রম পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলছে।

বিবৃতিতে আরও বলা হয়, জাতীয় দলের মেডিকেল স্টাফদের নিবিড় তত্ত্বাবধানে নেইমার ফিটনেস ফিরে পাওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। বিশ্বকাপের প্রথম ম্যাচে আগামী ১৩ জুন মরক্কোর মুখোমুখি হবে ব্রাজিল। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে তাকে পুরোপুরি ফিট করে তোলার চেষ্টা চলছে।

যদিও প্রথম ম্যাচে নেইমারের খেলা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি, তবুও সর্বশেষ মেডিকেল রিপোর্ট ব্রাজিল সমর্থকদের জন্য আশার বার্তা হয়ে এসেছে।

ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমারের দ্রুত সুস্থ হয়ে ওঠা বিশ্বকাপে দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

জনপ্রিয়

বাড়ির পাশের গাছে ঝুলছিল হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ

নেইমারকে নিয়ে সুখবর দিল ব্রাজিল

প্রকাশিত ০৯:৫৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬