ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo অটিস্টিক ছেলে যাতে সহজে চিনতে পারে তাই চুল কাটেন না কুকুরেয়া Logo সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ Logo আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে বৃহত্তর কর্মসূচি Logo ভারতে তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে Logo পদত্যাগের পরেও যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন Logo হাবিপ্রবিতে ব্যাডমিন্টন কার্নিভাল ১.০ এর উদ্বোধন Logo রাবিতে টার্ফ মাঠ, হবিবুর সংলগ্ন মাঠ ও সুইমিংপুল আধুনিকায়নে ক্রিড়া মন্ত্রণালয়ে বাজেট প্রস্তাব Logo ‎কুবিতে ‘বন্ধু’র উদ্যোগে সপ্তাহব্যাপী ব্লাডগ্রুপিং ও সদস্য সংগ্রহ ক্যাম্পেইন Logo নবীন শিক্ষার্থীদেরকে গাছের চারা দিয়ে বরণ করে নিল পাবিপ্রবি প্রশাসন Logo কুবির বিজয়-২৪ হলে ‘শহীদ আব্দুল কাইয়ুম স্মৃতি মেডিকেল বক্স’ স্থাপন

নেইমারকে নিয়ে সুখবর দিল ব্রাজিল

নেইমারকে নিয়ে সুখবর দিল ব্রাজিল

বিশ্বকাপ শুরুর আগে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা এনে দিয়েছেন তারকা ফরোয়ার্ড নেইমার। কাফ ইনজুরিতে ভোগা এই ফুটবলারের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কর্তৃপক্ষ।

ইনজুরির কারণে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে পানামা ও মিসরের বিপক্ষে মাঠে নামতে পারেননি নেইমার। গত মাসে করা স্ক্যানে তার পায়ের পেশিতে গ্রেড-টু মাত্রার ছিঁড়ে যাওয়ার সমস্যা ধরা পড়ে। ফলে তাকে দুই থেকে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হয়।

সোমবার (৮ জুন) করা সর্বশেষ মেডিকেল স্ক্যানে ইতিবাচক অগ্রগতি ধরা পড়েছে। এ বিষয়ে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, চিকিৎসার ফলাফল প্রত্যাশিত পর্যায়ে রয়েছে এবং নেইমারের পুনর্বাসন কার্যক্রম পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলছে।

বিবৃতিতে আরও বলা হয়, জাতীয় দলের মেডিকেল স্টাফদের নিবিড় তত্ত্বাবধানে নেইমার ফিটনেস ফিরে পাওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। বিশ্বকাপের প্রথম ম্যাচে আগামী ১৩ জুন মরক্কোর মুখোমুখি হবে ব্রাজিল। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে তাকে পুরোপুরি ফিট করে তোলার চেষ্টা চলছে।

যদিও প্রথম ম্যাচে নেইমারের খেলা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি, তবুও সর্বশেষ মেডিকেল রিপোর্ট ব্রাজিল সমর্থকদের জন্য আশার বার্তা হয়ে এসেছে।

ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমারের দ্রুত সুস্থ হয়ে ওঠা বিশ্বকাপে দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

জনপ্রিয়

অটিস্টিক ছেলে যাতে সহজে চিনতে পারে তাই চুল কাটেন না কুকুরেয়া

নেইমারকে নিয়ে সুখবর দিল ব্রাজিল

প্রকাশিত ০৯:৫৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬