ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান Logo কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিকের হাতে ফিরিয়ে দিলেন নৈশপ্রহরী Logo পিছিয়ে পড়েও জয় দিয়ে বিশ্বকাপ শুরু দক্ষিণ কোরিয়ার Logo ব্রাজিলের জার্সি পরে দানবাক্স চুরির সময় তরুণ আটক Logo কবর খুঁড়ে মিলল প্রাচীন ‘পাথর’, আত্মসাতের অভিযোগে গ্রামে উত্তেজনা Logo বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান মাতালেন শাকিরা Logo বেনাপোল বন্দরে ৬ কোটি টাকার পণ্য আত্মসাৎ, ১৮ জনের বিরুদ্ধে মামলা Logo বাজেটকে স্বাগত জানিয়ে কবি নজরুল কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল Logo শার্শায় চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীকে হাতুড়িপেটা Logo কৃত্রিম হাত ও প্রতিরক্ষা মিসাইল উদ্ভাবনের স্বীকৃতি পাচ্ছেন ববি শিক্ষার্থী সুজন চন্দ্র পাল

শার্শায় ইউনিয়ন বিএনপি নেতার পদ স্থগিত

যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জব্বারকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা বিএনপি। একই সঙ্গে অভিযোগের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁর সকল সাংগঠনিক দায়িত্ব ও পদ স্থগিত রাখা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির।

দলীয় সূত্রে জানা গেছে, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক নোটিশে এই তথ্য জানানো হয়। নোটিশে উল্লেখ করা হয়েছে, ডিহি ইউনিয়ন বিএনপির সদস্য মো. বাবুল আক্তারের সঙ্গে অসদাচরণ ও শারীরিকভাবে লাঞ্ছিত করার একটি অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া গেছে। একজন দায়িত্বশীল নেতার এমন আচরণ সংগঠনের শৃঙ্খলা ও নীতিমালার সম্পূর্ণ পরিপন্থী।

এ কারণে আব্দুল জব্বারের বিরুদ্ধে কেন চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বরাবর লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একই সাথে নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, অভিযোগের বিষয়টি চূড়ান্তভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি কোনো ধরনের সাংগঠনিক দায়িত্ব পালন করতে পারবেন না।

শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির জানান, জেলা বিএনপি কর্তৃক স্থগিতাদেশ ও শোকজের চিঠিটি ইতোমধ্যে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জব্বারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। জেলা বিএনপি সূত্রে জানা গেছে, অভিযুক্ত নেতার লিখিত জবাব পর্যালোচনা এবং পরবর্তী তদন্তের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে। দলে কোনো ধরনের উশৃঙ্খলতা বা নিয়মের ব্যত্যয় বরদাশত করা হবে না।

জনপ্রিয়

বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান

শার্শায় ইউনিয়ন বিএনপি নেতার পদ স্থগিত

প্রকাশিত ০৮:২১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬