ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে কবি নজরুল কলেজ ছাত্রদলের দোয়া ও মিলাদ Logo বেইমানির কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি হাসনাত-সারজিস: রাশেদ খাঁন Logo ১৭ বছরের ক্ষুধা মেটাতে বেপরোয়া চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্য সচিব কামরুজ্জামান Logo বাংলাদেশিদের জন্য ভিসা নিয়ে সুখবর দিল চীনা দূতাবাস Logo রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. মো. আব্দুস সোবাহান Logo ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন Logo বাবা ডাক্তারকে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না কোলের শিশু Logo মুখ থুবড়ে পড়ল নারায়ণগঞ্জের দেড়শ কারখানা, নেপথ্যে কী? Logo জুলাইকে বাঁচিয়ে রাখতে একের পর এক বই লিখছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের রুদ্র Logo বস্ত্র ও পাট মন্ত্রীর সঙ্গে আইটিইটি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

ব্রাজিলের জার্সি গায়ে মসজিদের জুতা চুরি, চুল কেটে দিল জনতা

ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড় এলাকায় মদিনা মসজিদে জুতা চুরির অভিযোগে এক যুবককে আটক করে স্থানীয়রা। এ সময় তার মাথার চুল কেটে দেওয়ার ঘটনাও ঘটে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

বুধবার (১০ জুন) দুপুরের পর ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মসজিদের মুসল্লি ও স্থানীয় কয়েকজন অভিযুক্ত যুবককে ধরে তার মাথার চুল কেটে দিচ্ছেন। পরে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।

এ ঘটনায় অভিযুক্ত যুবকের নাম, পরিচয় ও বিস্তারিত ঠিকানা সম্পর্কে এখনো কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। একইসঙ্গে মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, ঘটনাটি সম্পর্কে থানাকে কেউ অবগত করেনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও তারা দেখেছেন, যেখানে চুরির অভিযোগে এক ব্যক্তিকে চুল কেটে দেওয়ার দৃশ্য দেখা যায়।

তিনি আরও বলেন, মসজিদ কর্তৃপক্ষ বা অন্য কোনো পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে এবং অনলাইনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

জনপ্রিয়

শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে কবি নজরুল কলেজ ছাত্রদলের দোয়া ও মিলাদ

ব্রাজিলের জার্সি গায়ে মসজিদের জুতা চুরি, চুল কেটে দিল জনতা

প্রকাশিত ০১:১০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬