ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তির প্রতি সহমর্মী হই Logo ট্রাইব্যুনালে ‘বস্তায় বস্তায় লেনদেনের’ মন্তব্য, এবি পার্টির ফুয়াদকে তলব Logo উত্তরার বারে তাহসিফের সঙ্গে দেখা যাওয়া তরুণী গ্রেপ্তার Logo ‘অসত্য বয়ানের’ অভিযোগ, আমার দেশ পত্রিকা ছিঁড়লেন রাশেদ Logo ইতালিতে ‘ভুল অনুবাদের’ অভিযোগে বাংলাদেশি দোভাষী আটক Logo অন্তর্মুখী ও বহির্মুখী ছাড়াও ব্যক্তিত্বের রয়েছে আরও দুটি ধরন Logo চুক্তি আছে, কর্মী নেই: গ্রিসের শ্রমবাজারে পিছিয়ে বাংলাদেশ Logo গোল করার পর ইয়ামালকে মাঠ থেকে তুলে নেওয়া ‘সহজ’ Logo যুক্তরাষ্ট্রে অভিবাসী দিবসে বাংলাদেশিসহ ৭ জনকে সম্মাননা Logo শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬ পেল ববির শিক্ষার্থীদের সংগঠন ODM

শার্শায় ইউনিয়ন বিএনপি নেতার পদ স্থগিত

যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জব্বারকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা বিএনপি। একই সঙ্গে অভিযোগের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁর সকল সাংগঠনিক দায়িত্ব ও পদ স্থগিত রাখা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির।

দলীয় সূত্রে জানা গেছে, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক নোটিশে এই তথ্য জানানো হয়। নোটিশে উল্লেখ করা হয়েছে, ডিহি ইউনিয়ন বিএনপির সদস্য মো. বাবুল আক্তারের সঙ্গে অসদাচরণ ও শারীরিকভাবে লাঞ্ছিত করার একটি অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া গেছে। একজন দায়িত্বশীল নেতার এমন আচরণ সংগঠনের শৃঙ্খলা ও নীতিমালার সম্পূর্ণ পরিপন্থী।

এ কারণে আব্দুল জব্বারের বিরুদ্ধে কেন চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বরাবর লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একই সাথে নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, অভিযোগের বিষয়টি চূড়ান্তভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি কোনো ধরনের সাংগঠনিক দায়িত্ব পালন করতে পারবেন না।

শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির জানান, জেলা বিএনপি কর্তৃক স্থগিতাদেশ ও শোকজের চিঠিটি ইতোমধ্যে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জব্বারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। জেলা বিএনপি সূত্রে জানা গেছে, অভিযুক্ত নেতার লিখিত জবাব পর্যালোচনা এবং পরবর্তী তদন্তের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে। দলে কোনো ধরনের উশৃঙ্খলতা বা নিয়মের ব্যত্যয় বরদাশত করা হবে না।

জনপ্রিয়

প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তির প্রতি সহমর্মী হই

শার্শায় ইউনিয়ন বিএনপি নেতার পদ স্থগিত

প্রকাশিত ০৮:২১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬