ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

নীলফামারীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

নীলফামারী সদর উপজেলায় পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (১০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বাবু বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের কুঠিপাড়া নদীরপাড় এলাকার মৃত আব্দুর রউফের ছেলে মজিবর রহমান (৫৫) এবং কচুকাটা ইউনিয়নের হাজিপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে জালাল উদ্দিন (৪৫)। এই ঘটনায় আহত মিঠু ইসলাম (৩৫) নিহত মজিবর রহমানের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে মজিবর রহমান, জালাল উদ্দিন ও মিঠু ইসলাম একটি পুকুরে মাছ ধরার উদ্দেশ্যে সেচযন্ত্রে বিদ্যুৎ সংযোগ দিচ্ছিলেন। এ সময় সেচ পাম্পের একটি ফেজ লাইন অরক্ষিত অবস্থায় পানিতে পড়ে গেলে তাঁরা তিনজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই মজিবর রহমান মারা যান।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জালাল উদ্দিন ও মিঠুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জালাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত মিঠু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জনপ্রিয়

হিজাব নিয়ে কটূক্তির প্রতিবাদে রাবিতে শিবিরের বিক্ষোভ

নীলফামারীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

প্রকাশিত ০১:৪৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬