ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo প্রথমবার অভিনয়ে ফুটবলার জামাল ভূঁইয়া Logo শীর্ষ মেধাবীদের বৃত্তির জন্য রাবিতে ১০ লাখ টাকা অনুদান দিলেন ভূমিমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে ববি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সহযোগিতা কামনা Logo চলতি বিশ্বকাপের উন্মাদনার মাঝেই ধনবাড়ীতে শুরু ‘ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট’ Logo শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক তাকে আগে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ইংল্যান্ডের হাতে বিশ্বকাপ দেখতে চায় ট্রাম্পের প্রশাসন Logo বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান পড়শীর Logo বন্যা নিয়ে আবেগঘন বার্তা দিলেন জয়া আহসান Logo অসহায় মানুষের দোয়ায় সিক্ত প্যারিআটা গণকেন্দ্র পাঠাগার: বিনামূল্যে চক্ষু সেবা পেলেন শতাধিক রোগী Logo ৩ কিলোমিটার খাল খননে শ্রমিকদের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা, ইউএনও’র হস্তক্ষেপে

৩ কিলোমিটার খাল খননে শ্রমিকদের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা, ইউএনও’র হস্তক্ষেপে

ফরিদপুর চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের হাজীগঞ্জ বাজার সংলগ্ন পদ্মা নদী থেকে ডেলিভারি ঘাট পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার খাল খননে অনিয়ম খালের সেভ করার মত কাজ শেষ করেও শ্রমিকদের মজুরি পরিশোধে অনিয়মের অভিযোগ উঠেছে। কাজ শেষে ১৬ দিন পেরিয়ে গেলেওঅধিকাংশই শ্রমিক এখনো তাদের প্রাপ্য মজুরি পাননি বলে অভিযোগ করেছে ভুক্তভোগী সংশ্লিষ্টরা ।

বিষয়টি নিয়ে গতকাল (সোমবার ১৩ জুলাই) দুপুরে চরভদ্রাসন ও হাজীগঞ্জের ভুক্তভোগীদের সাথে স্হানীয়দের কথা বললে ঘটনার সত্যততা পাওয়া যায়।

জানা গেছে, প্রকল্পে কর্মরত শ্রমিকরা টানা দুই মাস খাল খননের কাজ সম্পন্ন করেন। রোববার (১২ জুলাই) হাজীগঞ্জ সোনালী ব্যাংকে শ্রমিকদের সুপারভাইজার আব্দুল মান্নান সরদার শ্রমিকদের মধ্যে ৯ হাজার ৯০০ টাকা করে চেক বিতরণ করেন। তবে শ্রমিকদের অভিযোগ, ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর কয়েকজন শ্রমিকের কাছ থেকে ৫ হাজার টাকা করে রেখে দেওয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের সঙ্গে সুপারভাইজারের বাকবিতণ্ডা শুরু হলে সেখানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। তাঁর নির্দেশনায় পর্যায়ক্রমে সব শ্রমিকের হাতে চেক হস্তান্তর ও বকেয়া মজুরি পরিশোধের আশ্বাস দেওয়া হলে শ্রমিকরা শান্ত হয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

অভিযোগের বিষয়ে সুপারভাইজার আব্দুল মান্নান সরদার বলেন, “আমি দুইজন শ্রমিকের কাছ থেকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা নিয়েছিলাম। পরে সেই টাকা ফেরত দিয়েছি। এছাড়া পর্যায়ক্রমে সব শ্রমিকের হাতে তাদের চেক তুলে দেওয়া হবে।”

এ বিষয়ে চরভদ্রাসন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আমিনুল ইসলাম বলেন, “অভিযোগটি আমার কাছে এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ বলেন, “অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে । কোনো শ্রমিক যেন তার প্রাপ্য মজুরি থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। পর্যায়ক্রমে সব শ্রমিকের হাতে তাদের চেক পৌঁছে দেওয়া হবে এবং অনিয়মের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।এ ব্যাপারে এলাকাবাসী ও সুশীল সমাজ ক্ষতিগ্রস্ত শ্রমিকদের দ্রুত সম্পূর্ণ ন্যায্য মজুরি পরিশোধের পাশাপাশি অভিযোগের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

আব্দুস সালাম মোল্লা/ফরিদপুর

জনপ্রিয়

প্রথমবার অভিনয়ে ফুটবলার জামাল ভূঁইয়া

৩ কিলোমিটার খাল খননে শ্রমিকদের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা, ইউএনও’র হস্তক্ষেপে

প্রকাশিত ০৩:৩৮:৩২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬