ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo তাহসিফের সঙ্গে থাকা তরুণী দিশা ৪ দিনের রিমান্ডে Logo ঢাকায় গাছের পরিমাণ কি যথেষ্ট? Logo ট্রাম্প প্রশাসন বোলসোনারোকে ব্রাজিল থেকে পালাতে সাহায্য করেনি: রুবিও Logo প্রযুক্তিতে দক্ষ হয়ে উঠুক শিক্ষার্থীরা Logo ‘রাজনীতির কচকচানি’ বাদ দিয়ে উন্নয়নের দিকে যেতে হবে: রাষ্ট্রপতি Logo দলের নীতিগত বিচ্যুতির অভিযোগ তুলে কুড়িগ্রামে এনসিপি নেতার পদত্যাগ Logo পরিযায়ী পাখিদের দিকভ্রান্তির কারণ অদ্ভুত এই ‘জেট ল্যাগ’ Logo প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তির প্রতি সহমর্মী হই Logo ট্রাইব্যুনালে ‘বস্তায় বস্তায় লেনদেনের’ মন্তব্য, এবি পার্টির ফুয়াদকে তলব Logo উত্তরার বারে তাহসিফের সঙ্গে দেখা যাওয়া তরুণী গ্রেপ্তার

চলতি বিশ্বকাপের উন্মাদনার মাঝেই ধনবাড়ীতে শুরু ‘ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট’

টাঙ্গাইলের ধনবাড়ী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ধনবাড়ী উপজেলা ও গোপালপুর উপজেলা দলের মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বিকেলে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেললেও শেষ পর্যন্ত কোনো দলই জালের দেখা পায়নি। ফলে নির্ধারিত সময় শেষে ০-০ গোলের সমতায় মাঠ ছাড়ে দুই দল।

খেলা দেখতে বিকেল থেকেই মাঠে ভিড় করেন বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষ। দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি ও উচ্ছ্বাসে ধনবাড়ী সরকারি কলেজ মাঠ পরিণত হয় এক উৎসবমুখর ক্রীড়াঙ্গনে।

ধনবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত ম্যাচে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ নূরজাহান আক্তার সাথী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ, ধনবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিজ দিল-আফরোজ, ধনবাড়ী থানার অফিসার ইন-চার্জ নুরুস সালাম সিদ্দিক, উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম. আজিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. এনামুল হক (ভিপি)উপজেলা বিএনপির সহ-সভাপতি খাইরুল ইসলাম (মুন্সি)
পৌর বিএনপির সভাপতি এস. এম. এ. ছোবহান ও সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম স্বপনসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক এবং বিপুলসংখ্যক দর্শক।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে সুস্থ ও শৃঙ্খলাবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে ক্রীড়ার প্রসার এবং নতুন প্রতিভা বিকাশে এ ধরনের টুর্নামেন্ট ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

জনপ্রিয়

তাহসিফের সঙ্গে থাকা তরুণী দিশা ৪ দিনের রিমান্ডে

চলতি বিশ্বকাপের উন্মাদনার মাঝেই ধনবাড়ীতে শুরু ‘ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট’

প্রকাশিত ০৭:৫১:৩১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬