ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo চেয়ারে বসা নিয়ে রাবির দুই বিভাগের দফায় দফায় সংঘর্ষ, আহত ৪ Logo মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে Logo কবি নজরুল কলেজে ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল Logo কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ Logo কচুয়ায় মঘিয়া ইউনিয়ন আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী Logo পরিক্ষায় নকল করায় এক বছরের জন্য বহিষ্কার রাবির সিনেট সদস্য আকিল Logo পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দফা দাবি শিবিরের Logo বিডিঅ্যাপসের সর্বকনিষ্ঠ ডেভেলপার ১১ বছরের যমজ ভাই তানভীর-তাফসীর Logo অর্থনীতিতে অনানুষ্ঠানিক কর্মসংস্থান ও বিদ্যুৎ অপচয়ের মিথ নিয়ে জাবিতে আলোচনা সভা Logo নিরাপদ ডিজিটাল পেমেন্ট এবং কার্যকর মূলধন ব্যবস্থাপনায় সহায়তা করবে

বাভাসি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান বিচারক মোশাররফ করিম

দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম এবার আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র উৎসবের ২০২৫-২৬ আসরে প্রধান বিচারকের দায়িত্ব পেয়েছেন। দীর্ঘ অভিনয়জীবনে এই প্রথম কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিচারকের দায়িত্ব পালন করতে যাচ্ছেন তিনি।

প্রতি বছরের ধারাবাহিকতায় বাংলাদেশ, ভারত ও সিঙ্গাপুরের যৌথ উদ্যোগে আয়োজিত হচ্ছে আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র উৎসব। এবারের আসরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ৭৫টি চলচ্চিত্র জমা পড়ে। প্রাথমিক বাছাইয়ে ৫২টি চলচ্চিত্র নির্বাচিত হয়। এরপর জুরি বোর্ডের মূল্যায়নে দ্বিতীয় রাউন্ডের জন্য ১৬টি চলচ্চিত্র চূড়ান্ত করা হয়েছে। বিভিন্ন ধাপের মূল্যায়ন শেষে ফাইনাল রাউন্ডের জন্য ৭টি চলচ্চিত্র নির্বাচন করা হবে।

প্রধান বিচারকের দায়িত্ব পেয়ে মোশাররফ করিম বলেন, “বিচারক শব্দটা শুনতে যতটা সহজ মনে হয়, দায়িত্বটা কিন্তু ততটা সহজ নয়। তবে আমি জীবনে যেকোনো কাজে আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি। বাভাসি সত্যিই অসাধারণ একটি প্ল্যাটফর্ম, যেখানে নতুনদের মেধা বিকাশের সুযোগ রয়েছে। আমার এত বছরের ক্যারিয়ারে বিচারক হিসেবে এটিই প্রথম দায়িত্ব। এমন একটি দায়িত্ব দেওয়ার জন্য আয়োজক কমিটির প্রতি আমি কৃতজ্ঞ।”

আয়োজকরা জানান, উৎসবের মাধ্যমে শ্রেষ্ঠ চিত্রনাট্যকার, নির্মাতা, অভিনয়শিল্পী, শিল্প নির্দেশক, চিত্রগ্রাহক, সম্পাদক, গীতিকার, আবহসংগীত পরিচালক, রূপসজ্জাশিল্পীসহ চলচ্চিত্রের বিভিন্ন শাখায় মেধার মূল্যায়নের ভিত্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করা হবে।

নতুন নির্মাতা ও চলচ্চিত্রকর্মীদের প্রতিভা বিকাশের অন্যতম প্ল্যাটফর্ম হিসেবে আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র উৎসব ইতোমধ্যে দেশ-বিদেশে পরিচিতি অর্জন করেছে। এ উৎসবের বিজয়ীদের অনেকেই পরবর্তীতে গণমাধ্যম ও চলচ্চিত্র অঙ্গনে নিজেদের মেধার স্বাক্ষর রেখে সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছেন।

জনপ্রিয়

চেয়ারে বসা নিয়ে রাবির দুই বিভাগের দফায় দফায় সংঘর্ষ, আহত ৪

বাভাসি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান বিচারক মোশাররফ করিম

প্রকাশিত ১২:২৪:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬