ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo মিরপুর পুলিশের অভিযানে গ্রেফতার ১৩৬ Logo ধর্মকে ব্যবহার করে অশান্তির অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বান বিদ্যুৎ প্রতিমন্ত্রীর Logo তোজাম্মেল হোসেন খানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক Logo ব্রিকসে তারেক রহমান যাচ্ছেন কি না, ভারত তা জানে না Logo কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরলেন শজিমেকের ইন্টার্ন চিকিৎসকরা Logo খালে ভাসছিল বৃদ্ধার মরদেহ, কোমরে বাঁধা বালির বস্তা Logo সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী: মঈন খান Logo জুরাইনে গ্যাস-বিদ্যুৎ সংকটের প্রতিবাদে বিক্ষুব্ধ জনতার সমাবেশ ও মশাল মিছিল Logo প্রেসক্রিপশন ছাড়া ওষুধ না দেওয়ায় যুবদল নেতার মারধর, চাঁদা দাবি

শীর্ষ মেধাবীদের বৃত্তির জন্য রাবিতে ১০ লাখ টাকা অনুদান দিলেন ভূমিমন্ত্রী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শীর্ষ মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের লক্ষ্যে ১০ লাখ টাকা অনুদান দিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী ও রাজশাহী -২ আাসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।

সোমবার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্যের সভাকক্ষে মন্ত্রীর পক্ষ থেকে তার সহধর্মিনী অধ্যক্ষ সালমা শাহাদত উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন।

এ সময় ভূমিমন্ত্রীর সহধর্মিনী অধ্যক্ষ সালমা শাহাদাত এ অর্থ দিয়ে একটি ট্রাস্ট ফান্ড গঠন করে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের অনুরোধ জানান।

চেক গ্রহণ শেষে উপাচার্য ড. মো. ফরিদুল ইসলাম এ মহৎ উদ্যোগের জন্য ভূমিমন্ত্রীর পরিবারকে ধন্যবাদ জানান এবং অধ্যক্ষ সালমা শাহাদতের হাতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি স্মারক উপহার তুলে দেন।

এ বিষয়ে জানতে চাইলে জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামান বলেন, এই অর্থ শুধুমাত্র একটি নির্দিষ্ট খাতে ব্যয় করা হবে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি/অ্যাওয়ার্ড প্রদান করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে আমরা একটি নীতিমালা প্রণয়ন করব।

উল্লেখ্য, গত ৬ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু তাঁর মরহুম পিতা ফজলার রহমানের স্মরণে একটি বৃত্তি চালুর জন্য ১০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।

জনপ্রিয়

মিরপুর পুলিশের অভিযানে গ্রেফতার ১৩৬

শীর্ষ মেধাবীদের বৃত্তির জন্য রাবিতে ১০ লাখ টাকা অনুদান দিলেন ভূমিমন্ত্রী

প্রকাশিত ০৯:৩০:৫২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬