ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ফুটবল উন্মাদনায় দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি Logo এআই দিয়ে তৈরি কনটেন্ট সম্পর্কে সচেতনতা বাড়াচ্ছে টিকটক Logo পাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের নেতৃত্বে উল্লাস-শামীম Logo পাবিপ্রবিতে গবেষনায় জোর দিতে শিক্ষক-শিক্ষার্থীদের বছরে ২ কোটি ৩৩ লাখ টাকার প্রণোদনা Logo হাবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে ৪ দফা দাবি ছাত্রদলের Logo কুকুর ব্যবস্থাপনায় ভ্যাক্সিনেশন কর্মসূচি হাতে নিচ্ছে হাবিপ্রবি প্রশাসন Logo পরীক্ষা শুরুর পৌনে ২ ঘণ্টা পর জানা গেল প্রশ্ন গতবছরের! Logo ২১ বছর নিখোঁজ থাকার পর জীবিত ফিরলেন রতন! ওদিকে মারা গেছেন বাবা Logo ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘লং মার্চ টু পার্লামেন্ট’- এ রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট Logo প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন

দক্ষ ও আন্তর্জাতিক মানের ‘কোয়ালিটি গ্রাজুয়েট’ গড়ে তুলতে সহশিক্ষা কার্যক্রমের বিকল্প নেই- বাকৃবি উপাচার্য 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে দক্ষ, নেতৃত্বগুণসম্পন্ন ও আন্তর্জাতিক মানের ‘কোয়ালিটি গ্রাজুয়েট’ গড়ে তুলতে সহশিক্ষা কার্যক্রমের কোনো বিকল্প নেই।

রবিবার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সম্মেলন কক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে আয়োজিত একটি সেমিনারে তিনি এ কথা তুলে ধরেন।

তিনি আরও বলেন, সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মন-মানসিকতার ইতিবাচক পরিবর্তন ঘটায় এবং পরবর্তী জীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখে। আমি আশা করি শিক্ষার্থীদের আরও দক্ষ ও যোগ্য করে তোলার মাধ্যমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে আরও এগিয়ে যাবে।

শিক্ষার্থীদের দক্ষ, নেতৃত্বগুণসম্পন্ন ও মানসম্মত গ্রাজুয়েট হিসেবে গড়ে তুলতে সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে বাকৃবিতে ‘এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ ফর প্রোডিউসিং কোয়ালিটি গ্র্যাজুয়েটস’ শীর্ষক সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকারের সভাপতিত্বে এবং সহযোগী পরিচালক অধ্যাপক ড. মুরাদ আহমেদ ফারুকের সঞ্চালনায় আয়োজিত সেমিনারে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. বাহানুর রহমান এবং কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান।

মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান। এছাড়া আলোচক হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মো. গোলাম ফারুক, বাকৃবি ডিবেটিং সংঘের সভাপতি অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসান এবং সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ। এছাড়াও সেমিনারের শেষে বিভিন্ন সংগঠনের সদস্যদের অংশগ্রহণে মুক্ত আলোচনার আয়োজন করা হয়।

জনপ্রিয়

ফুটবল উন্মাদনায় দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

দক্ষ ও আন্তর্জাতিক মানের ‘কোয়ালিটি গ্রাজুয়েট’ গড়ে তুলতে সহশিক্ষা কার্যক্রমের বিকল্প নেই- বাকৃবি উপাচার্য 

প্রকাশিত ০৬:০৫:২৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬