ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo আফ্রিকান নেশন্স কাপের টিকেট পেল সেনেগাল Logo এবার রামপুরায় বাসে আগুন Logo হাজার মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পে সহায়তা দেবে এডিবি Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবরুদ্ধের ঘটনায় তদন্ত কমিটি Logo কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে বিএনপির একাংশের সমঝোতায় দলটি বিপন্ন হতে পারে Logo কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে বিএনপির একাংশের সমঝোতায় দলটি বিপন্ন হতে পারে Logo সুনামগঞ্জের নৌপথে চাঁদা আদায়ের অভিযোগ বিএনপি এমপির Logo পোশাক খাতে সংকটের পেছনে সরকারের অব্যবস্থাপনা: সংসদে হাসনাত Logo জেনসেন হুয়াংয়ের বিদায় কি ষড়যন্ত্রের ফল?

উদযাপিত হলো হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী

মানবাধিকার সুরক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং তরুণদের মানবাধিকার আন্দোলনে সম্পৃক্ত করার প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটি (HRDS) সফলভাবে এক বছর পূর্ণ করেছে। এ উপলক্ষে রবিবার (২ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী মধুর ক্যান্টিনে সংগঠনটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটা ও আনন্দ র‍্যালির আয়োজন করা হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের ডিফেন্ডাররা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সিফাত উল্লাহ এবং মানবাধিকার কর্মী ইজাজুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট মনিরুজ্জামান।

উল্লেখ্য, ২০২৫ সালের ২ নভেম্বর তরুণদের মানবাধিকার রক্ষার আন্দোলনে সম্পৃক্ত করা এবং মানবাধিকার সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার এক বছরের মধ্যে সংগঠনটি দেশের বিভিন্ন অঞ্চলে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ করেছে। বর্তমানে দেশের ৩০টি জেলা ও ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ক্যাম্পাসে সংগঠনটির ইউনিট রয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতৃবৃন্দ মানবাধিকার সুরক্ষা, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা এবং তরুণদের নেতৃত্বে মানবাধিকার আন্দোলনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

জনপ্রিয়

আফ্রিকান নেশন্স কাপের টিকেট পেল সেনেগাল

উদযাপিত হলো হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী

প্রকাশিত ০৭:০৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬