ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত Logo দপদপিয়া সেতুতে আবারও দুর্ঘটনা: একদিনে দুই ঘটনায় আহত ৩ ববি শিক্ষার্থী Logo যাত্রাবাড়ীতে বিপুল গাঁজাসহ তিন মাদককারবারী গ্রেপ্তার Logo জাবির ছাত্রী হলে মাদকদ্রব্য উদ্ধার, তদন্ত কমিটি গঠন Logo সৃজনশীলতা ও বিজ্ঞান চর্চায় বাকৃবির মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ে ‘ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা’ Logo পাবিপ্রবিতে বিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মো. শামীম রেজা Logo হামে শিশুমৃত্যু: দায়ীদের শাস্তি ও জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি ঘোষণার দাবি ডিপিপিএইচের Logo ডিআরইউ সঙ্গে পুপরোয়া’র মতবিনিময় সভা Logo শিক্ষকদের পাঠ মুল্যায়নে অনলাইন ফিডব্যাক বাধ্যতামুলক করলো রাজশাহী বিশ্ববিদ্যালয় Logo মোহাম্মদপুরে আসাদুল হত্যার নেপথ্যে মারধরের পুরনো ক্ষোভ: ডিএমপি

সাফজয়ী বাংলাদেশ দলকে ২০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা বিসিবির

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১১:০১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
  • ৯৭ বার পঠিত

সাফজয়ী বাংলাদেশ দলকে ২০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা বিসিবির

নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রেখেছে বাংলাদেশ নারী ফুটবল দল। নারীদের এই সাফল্যে ২০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরমেন্সের জন্য আমরা আমাদের নারী ফুটবল দলকে নিয়ে দারুন গর্বিত। পুরো দেশের ক্রীড়াঙ্গনের সাথে বিসিবিও এই উদযাপনে যোগ দিচ্ছে। তাদের এই জয় দেশের সকল ক্রীড়াবিদকে উদ্দীপনা যোগাচ্ছে।

একইসাথে আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উইমেন উইংকেও অভিনন্দন জানাতে চাই।’

বিসিবি সভাপতি আরো বলেন, ‘দেশের ক্রীড়াঙ্গনে নারীদের অংশগ্রহণ বৃদ্ধিতে বিসিবি প্রতিশ্রুতিবদ্ধ। এই ঐতিহাসিক জয় পুরো দেশের সকল নারী ক্রীড়াবিদেদের মধ্যে আগ্রহ ও সহযোগিতা বৃদ্ধি করবে।’

দুই বছর আগেও এই নেপালকে হারিয়ে প্রথমবারের মত সাফের শিরোপা জয় করেছিল বাংলাদেশের মেয়েরা । তখন বিসিবি সভাপতি ছিলেন নাজমুল হাসান পাপন। সেসময় বিসিবি নারী দলকে ৫০ লাখ টাকা অর্থ পুরস্কার দিয়েছিল।

গতকাল কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফের শিরোপা জয় করে বাংলাদেশ।

জনপ্রিয়

বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত

সাফজয়ী বাংলাদেশ দলকে ২০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা বিসিবির

প্রকাশিত ১১:০১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪