ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বায়ার্নের অনুশীলন মাঠে ফিরেছেন ভেসোঁ কম্পানি Logo সরকারি চাকরিতে নিয়োগের অগ্রগতি নেই কেন: সংসদে হাসনাতের প্রশ্ন Logo স্বামীকে রাজনীতিতে বারণ করলেও ছেলেকে কেন বাধা দেননি সোনিয়া গান্ধী? Logo চট্টগ্রামে তেলের গুদামে আগুন Logo শাকিলের ৯৩ রানের পর আব্বাস-সাকিবের ছোবলে চাপে শ্রীলঙ্কা Logo আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলাতে ‘ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রণালয়’, সংসদে মন্ত্রীর বিবৃতি চাইলেন নাহিদ Logo চোখের দিকে তাকানো এড়িয়ে চলেন মোদী: স্মৃতিকথায় সোনিয়া গান্ধী Logo বাংলাদেশের অধিনায়ক হতে প্রস্তুত হামজা Logo নভেম্বরে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা, জেনে নিন ম্যাচের সময়সূচি Logo বাকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটক করে প্রক্টরের কাছে দিল ছাত্রদল

সাফজয়ী বাংলাদেশ দলকে ২০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা বিসিবির

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১১:০১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
  • ১৬১ বার পঠিত

সাফজয়ী বাংলাদেশ দলকে ২০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা বিসিবির

নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রেখেছে বাংলাদেশ নারী ফুটবল দল। নারীদের এই সাফল্যে ২০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরমেন্সের জন্য আমরা আমাদের নারী ফুটবল দলকে নিয়ে দারুন গর্বিত। পুরো দেশের ক্রীড়াঙ্গনের সাথে বিসিবিও এই উদযাপনে যোগ দিচ্ছে। তাদের এই জয় দেশের সকল ক্রীড়াবিদকে উদ্দীপনা যোগাচ্ছে।

একইসাথে আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উইমেন উইংকেও অভিনন্দন জানাতে চাই।’

বিসিবি সভাপতি আরো বলেন, ‘দেশের ক্রীড়াঙ্গনে নারীদের অংশগ্রহণ বৃদ্ধিতে বিসিবি প্রতিশ্রুতিবদ্ধ। এই ঐতিহাসিক জয় পুরো দেশের সকল নারী ক্রীড়াবিদেদের মধ্যে আগ্রহ ও সহযোগিতা বৃদ্ধি করবে।’

দুই বছর আগেও এই নেপালকে হারিয়ে প্রথমবারের মত সাফের শিরোপা জয় করেছিল বাংলাদেশের মেয়েরা । তখন বিসিবি সভাপতি ছিলেন নাজমুল হাসান পাপন। সেসময় বিসিবি নারী দলকে ৫০ লাখ টাকা অর্থ পুরস্কার দিয়েছিল।

গতকাল কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফের শিরোপা জয় করে বাংলাদেশ।

জনপ্রিয়

বায়ার্নের অনুশীলন মাঠে ফিরেছেন ভেসোঁ কম্পানি

সাফজয়ী বাংলাদেশ দলকে ২০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা বিসিবির

প্রকাশিত ১১:০১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪