ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo আইডিয়া কম্পিটিশন-২০২৬ এ দ্বিতীয় বাকৃবির শিক্ষার্থীরা Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন Logo ভোক্তার আস্থা অর্জন এবং পণ্য ও সেবার মানোন্নয়নে বিশেষ উদ্যোগ নিয়েছে খাস ফুড। Logo ৩২ বছর পূর্বে ছাত্রদলের হামলায় নিহত কামরুলের স্মরণে জাবিতে শিবিরের বৃক্ষরোপণ Logo নামফলকহীন জরাজীর্ণ ফটকেই চলছে কুবির বিজয়-২৪ হল Logo বাবার দোকানে একা পেয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, ১৪ বছরের কিশোরকে পুলিশে সোপর্দ Logo কবি নজরুল কলেজে ৬ টি বাস দেয়ার প্রতিশ্রুতি দিয়ে ৬ বছরেও কথা রাখেননি কাদির মোল্লা Logo প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লি সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির Logo খুবি ছাত্রী হলের বাথরুমে গোপনে ৬ মাসে ৯০০ ভিডিও ধারণ করে টেলিগ্রাম গ্রুপে বিক্রি, ক্যান্টিন কর্মী আটক Logo তদন্ত চলাকালীন সিএমওকে দায়িত্ব থেকে অব্যাহতি, ২৪ ঘণ্টার আল্টিমেটাম জাকসুর

আইডিয়া কম্পিটিশন-২০২৬ এ দ্বিতীয় বাকৃবির শিক্ষার্থীরা

‘ক্যাপাসিটি বিল্ডিং অব ইউনিভার্সিটিজ ইন বাংলাদেশ টু প্রোমোট ইয়ুথ এন্টারপ্রেনারশিপ’ কর্তৃক আয়োজিত আইডিয়া কম্পিটিশন-২০২৬ এ দ্বিতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল শিক্ষার্থী।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে নিজেদের উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান, মো. বাশিরুল ইসলাম ও মো. সাবিদুর রহমান সেজান। এ সাফল্যের স্বীকৃতি হিসেবে তারা ৭০০ মার্কিন ডলার প্রাইজমানিসহ সনদপত্র লাভ করেন।

২২ জুলাই শুরু হওয়া দুই দিনব্যাপী এ আয়োজনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (ক্যারাস) বিল্ডিংয়ের ইনোভেশন, ক্রিয়েটিভিটি অ্যান্ড এন্টারপ্রেনারশিপ সেন্টারে (আইসিই) অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজনে সহযোগিতা করে কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি এবং কেপিসি কনসোর্টিয়াম।

আইডিয়া উপস্থাপন প্রতিযোগিতায় ৭টি বিশ্ববিদ্যালয়ের ৫৭৭ টি আবেদনের মধ্যে ৪৯২ টি দলকে প্রাথমিকভাবে বাছাই করা হয়। পরবর্তীতে ৫০ টি দল চূড়ান্ত পর্যায়ের জন্য নির্বাচিত হয় এবং এসব দলের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী দলকে বিজয়ী ঘোষণা করা হয়।

পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী ইসরাত জাহান বলেন, প্রথমবার জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের এতজন বিচারকের সামনে কথা বলার অভিজ্ঞতা হলো। এটিকে আমি অর্জন বলতে চাই না, এটি কেবল একটি ধাপ এগিয়ে যাওয়া। এর পেছনে আমার দলের প্রতিটি সদস্যের অনেক পরিশ্রম আছে। আমরা এই পরিকল্পনাকে বাস্তবিক এবং প্রায়োগিক করে তুলতে চাই।

জনপ্রিয়

প্রকাশিত ০৩:৫০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬