ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ২ গোল হজমের পর আক্রমণের ঝড় তুলে জিতল বার্সেলোনা Logo জাবিতে জুলাই হামলার বিচার, শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ ছাত্রশিবিরের চার দাবি Logo কেবি কলেজে “নবীনবরণ ২০২৬” অনুষ্ঠিত, বরণ করা হলো ৮৫০ শিক্ষার্থীকে Logo হাতে আঘাত পাওয়ার পর উইকেটশূন্য মুস্তাফিজ Logo যোগাযোগের চেষ্টা করেছিলেন ট্রাম্প, সাড়াই দেননি কিম জং উন Logo পুতুলের পদে নির্বাচন: ঢাকার সমর্থন চাইলেন ভুটানের প্রার্থী Logo ২২ বছর পর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo গঙ্গা চুক্তি নিয়ে ঢাকা-দিল্লির শেষ বৈঠকে যা হলো Logo গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে শেষ সভা করল ঢাকা-দিল্লি Logo ভারতের পেট্রাপোলে সমাবেশের পর বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি

টুঙ্গিপাড়ায় প্রতিবার ব্যালটে সিল মেরে নির্বাচিত হয়েছে শেখ হাসিনা: এস এম জিলানী

যশোরে গণসমাবেশে বক্তব্য রাখছেন এস এম জিলানী

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী বলেছেন, ‘টুঙ্গিপাড়ায় শেখ হাসিনা যতবার নির্বাচন করেছেন, ততবারই ব্যালটে সিল মেরে নির্বাচিত হয়েছেন।’

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় যশোর শহরের চৌরাস্তা মোড়ে আয়োজিত এক গণসমাবেশে তিনি এই মন্তব্য করেন।

এস এম জিলানী বলেন, ‘শেখ হাসিনা ফ্যাসিবাদ এটাই সত্য। শেখ হাসিনা পালানোর মধ্যে দিয়ে তার চ্যাপ্টার ক্লোজ। টুঙ্গিপাড়ায় শেখ হাসিনা যতবার নির্বাচন করেছেন, ততবারই ব্যালটে সিল মেরে নির্বাচিত হয়েছেন। এই প্রথম টুঙ্গিপাড়া কোটালিপাড়ার মানুষ ভোটকেন্দ্রে উপস্থিত থেকে ভোট দিয়েছেন। এমনকি জাতীয়তাবাদীতে বিশ্বাসী হয়ে তারেক রহমানকে জনসমর্থন দিয়েছেন। বিএনপি শেখ হাসিনার মতো ভোট ডাকাতিতে বিশ্বাসী নয়।’

‘শেখ হাসিনা সে রাস্তা দিয়ে ফিরবেন, সেই রাস্তায় বরণ করতে প্রস্তুত স্বেচ্ছাসেবক দল’ উল্লেখ করে তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে দেখতে পাই, ফ্যাসিবাদ শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবে। আমরা চাই তিনি দেশে ফিরুক। তাকে স্বাগত জানাতে অপেক্ষায় রয়েছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। শেখ হাসিনাকে বরণ করতে অপেক্ষা করছি। আপনাকে অনুরোধ জানাই, কোন দিক দিয়ে আসবেন, একটু জানিয়ে আসবেন। ৫ আগস্ট তো বরণ করতে পারিনি; যে দিক দিয়েই আসবেন, সেই দিকে বরণ করা হবে। আমরা সত্যি সত্যিই বরণ করবো; যদি আপনার সাহস থাকে! আপনি বলেছিলেন, মুজিবের মেয়ে পালায় না, শেখের বেটি পালায় না। আপনি পালিয়েছেন, বারবার পালিয়েছেন। পালায় না শুধু দেশনেত্রী খালেদা জিয়া।’

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সালের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজেদুর রহমান সাগর প্রমুখ।

জনপ্রিয়

২ গোল হজমের পর আক্রমণের ঝড় তুলে জিতল বার্সেলোনা

টুঙ্গিপাড়ায় প্রতিবার ব্যালটে সিল মেরে নির্বাচিত হয়েছে শেখ হাসিনা: এস এম জিলানী

প্রকাশিত ১০:৫৬:১৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬