ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে কবি নজরুল কলেজ ছাত্রদলের দোয়া ও মিলাদ Logo বেইমানির কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি হাসনাত-সারজিস: রাশেদ খাঁন Logo ১৭ বছরের ক্ষুধা মেটাতে বেপরোয়া চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্য সচিব কামরুজ্জামান Logo বাংলাদেশিদের জন্য ভিসা নিয়ে সুখবর দিল চীনা দূতাবাস Logo রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. মো. আব্দুস সোবাহান Logo ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন Logo বাবা ডাক্তারকে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না কোলের শিশু Logo মুখ থুবড়ে পড়ল নারায়ণগঞ্জের দেড়শ কারখানা, নেপথ্যে কী? Logo জুলাইকে বাঁচিয়ে রাখতে একের পর এক বই লিখছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের রুদ্র Logo বস্ত্র ও পাট মন্ত্রীর সঙ্গে আইটিইটি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

বেইমানির কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি হাসনাত-সারজিস: রাশেদ খাঁন

গণঅভ্যুত্থানের সঙ্গে বেইমানি করার কারণে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম উপদেষ্টা হতে পারেনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খাঁন। মঙ্গলবার এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেছেন।

তিনি লিখেছেন, ‘জুলাই মাসে আওয়ামী লীগের গণহত্যার বিচার ও শহীদদের স্মৃতিচারণ করার জন্য জুলাই পদযাত্রা নামক কর্মসূচি হাতে নেয় এনসিপি! কিন্তু তাদের নেতাদের মুখে আওয়ামী লীগের বিচারের বক্তব্য শোনা যায় না, তারা সারাক্ষণ বিএনপির পতন বা বিএনপির বিরুদ্ধে গণঅভ্যুত্থানের হুমকি দিচ্ছে!’

তিনি আরও লিখেছেন, ‘এর মূল রহস্য মাননীয় এমপি হান্নান মাসউদ স্যারের অডিও ফাঁসের মধ্য দিয়ে বুঝতে পারলাম। তার এই অডিওতে শোনা যাচ্ছে, সারজিসরা (হাসনাত-সারজিস) আন্দোলনের ….. মেরে দিবে! তারা নাহিদদের অ্যারেস্ট করিয়েছে, এবার আমাদের করানোর পরিকল্পনায় আছে। অর্থাৎ হান্নান মাসউদ স্যারের বক্তব্য মতে, গণঅভ্যুত্থানের সময় হাসনাত-সারজিস আওয়ামী লীগের এজেন্ট হয়ে কাজ করছিল।’

প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী লিখেছেন, ‘নাহিদ ইসলাম ১নং সমন্বয়ক আর আসিফ মাহমুদ ৪নং সমন্বয়ক থেকেও ছাত্র উপদেষ্টা হয়। কিন্তু ২ ও ৩নং সমন্বয়ক হয়েও সারজিস-হাসানাত উপদেষ্টা হতে পারেনি। এর উত্তর আমি ৭ আগস্ট রাতে পেয়েছিলাম। একজন ছাত্র উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার আগে আমাকে বলেছিল— ভাই, হাসনাত-সারজিস জাতির সঙ্গে বেইমানি করেছে। অর্থাৎ হাসনাত-সারজিস গণঅভ্যুত্থানের সঙ্গে বেইমানি করার কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি, কিন্তু তাদের পিছনে থেকেও আসিফ মাহমুদ ছাত্র উপদেষ্টা হয়ে যায়।’

জনপ্রিয়

শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে কবি নজরুল কলেজ ছাত্রদলের দোয়া ও মিলাদ

বেইমানির কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি হাসনাত-সারজিস: রাশেদ খাঁন

প্রকাশিত ০২:১২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬