ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সাপ ডোবানো ‘স্নেক ওয়াইন’ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে কেন এত জনপ্রিয় Logo গণরুমের সিট বন্টন নিয়ে গোবিপ্রবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ Logo কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের মশকনিধন কর্মসূচি Logo পরীক্ষার খাতা মূল্যায়নে রাবিতে নাম-রোলবিহীন কোডিং পদ্ধতির যাত্রা শুরু Logo অবসরের ইঙ্গিত দিয়ে স্মিথ বললেন, ‘জানি না অ্যাশেজে থাকব কি না’ Logo বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদে ২৩ শিক্ষকের পদোন্নতি Logo কচুয়ায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ দিলো বিজেপি সরকার Logo এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প Logo দ্বিতীয় বিয়ে করলেন ইমরান খানের সাবেক স্ত্রী

সব বয়সী দর্শক দেখতে পাবেন দীঘির বিয়ে!

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ০৪:৫৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
  • ১৪৪ বার পঠিত

শোবিজ অঙ্গনে মাঝে মাঝেই লেগে থাকে বিয়ের ধুম। এদিকে শরৎ শেষেই আসছে শীত, বিয়ের সিজন বলে কথা! অনেক সিঙ্গেল তারকারা হয়তো এই মৌসুমকে সামনে রেখেই মিঙ্গেল হওয়ার প্রহর গুনছেন। তবে অদূর আগামীতে দুই তারকার এক জাঁকজমক বিয়ের আসর দেখতে যাচ্ছে দর্শকেরা, তা মোটামুটি নিশ্চিত হয়েই বলা যেতে পারে। 

জানা গেছে, সেই বিয়ের আসরে কনে হবেন হালের অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি, এবং বর হবেন অভিনেতা সৈয়দ জামান শাওন। অর্থাৎ দীঘি-শাওনের এই বিয়ের আয়োজনটি কোনো কমিউনিটি সেন্টার বা বাসা-বাড়িতে নয়; বসবে প্রেক্ষাগৃহে!

যদিও এই বিয়ের কাজ অনেকটাই প্রস্তত। যেহেতু ভিন্নতা রয়েছে, তাই বিয়ের আয়োজনটি দেখাতে বেশ কিছু কার্যক্রমের মাঝ দিয়ে যেতে হয়েছে আয়োজকদের। এ জন্য প্রয়োজন হয়েছে অনুমতির। কারণ, অভিনেত্রী দীঘির এই বিয়ে হবে প্রেক্ষাগৃহের বড় পর্দায় অর্থাৎ ‘থার্টি ফোর- টোয়েন্টি ফোর- থার্টি সিক্স’ নামের একটি সিনেমায়। ছবিটি নিয়ে এবার নতুন খবর, গত ৩০ অক্টোবর চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে অনুমতিপত্র পেয়েছে সিনেমাটি। অর্থাৎ, দীঘির বিয়ে দেখাতে থাকছে না আর কোনো বাধা। সেখানে এও উল্লেখ করা হয়েছে যে, কোনো দৃশ্য কাটা ছাড়াই সার্টিফিকেশন বোর্ডের ‘ইউ’ (ইউনিভার্সাল) গ্রেড পেয়েছে ‘থার্টি ফোর- টোয়েন্টি ফোর- থার্টি সিক্স’। এর মানে, সিনেমাটি সব বয়সী দর্শকরা দেখতে পাবেন।

এদিকে সিনেমার মুক্তির তারিখ চূড়ান্ত না হলেও ইউ গ্রেডের সার্টিফিকেট হাতে পেয়ে উচ্ছ্বসিত সিনেমাটির শিল্পী-কলাকুশলীরা।

জানা গেছে, ‘থার্টি ফোর- টোয়েন্টি ফোর- থার্টি সিক্স’ সিনেমাটিতে প্রিয়ন্তীর চরিত্রে অভিনয় করেছেন দীঘি। সিনেমার সেই গল্পে থাকছে মূল চরিত্র প্রিয়ন্তীর বিয়ে। সেখানে লাল শাড়িতে, ব্রাইডাল লুকে, বউ হয়ে ধরা দেবেন দীঘি। এবং শাওনকে শেরওয়ানিতে বরের বেশে দেখা যাবে সেখানে।

দীঘি ও শাওন ছাড়াও ‘থার্টি ফোর- টোয়েন্টি ফোর- থার্টি সিক্স’ আরও অভিনয় করেছেন কারিনা কায়সার, গোলাম কিবরিয়া তানভীর, মানস বন্দ্যোপাধ্যায়, মিলি বাশার, শহীদুল আলম সাচ্চু, আবু হুরায়রা তানভীর, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকীসহ অনেকে।

জনপ্রিয়

সাপ ডোবানো ‘স্নেক ওয়াইন’ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে কেন এত জনপ্রিয়

সব বয়সী দর্শক দেখতে পাবেন দীঘির বিয়ে!

প্রকাশিত ০৪:৫৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪