ঢাকা ০৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

গুলশানে স্পা সেন্টারে অভিযান, আটক ৫৩

রাজধানীর অভিজাত এলাকা গুলশানের দু’টি স্পা সেন্টারে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিভিন্ন বয়সী ৫৩ জন নারী-পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে। আটকদের মধ্যে ২৯ জন নারী ও ২৪ জন পুরুষ।

বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাতে এই অভিযান পরিচালিত হয়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেনের নেতৃত্বে গুলশানের ‘হট স্টোন স্পা’ ও ‘ওয়ান সেলুন’ নামের দু’টি স্পা সেন্টারে অভিযান চালিয়ে ওই ৫৩ জনকে আটক করা হয়।

পুলিশ আরও জানায়, স্পা ও সেলুনের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড ছাড়াও দেহব্যবসা এবং অন্যান্য অপরাধমূলক কার্যক্রম পরিচালনার গোপন সংবাদে বুধবার রাতে ওই দু’টি স্পা সেন্টারে অভিযান চালায় পুলিশ। অভিযানে গ্রেপ্তারদের মধ্যে ২৯ জন নারী ও ২৪ জন পুরুষ রয়েছে। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অভিযানের বিষয়ে গুলশান থানার ওসি দাউদ হোসেন বলেন, গুলশান এলাকায় স্পা সেন্টারের আড়ালে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেয়া হবে না। এ ধরনের অভিযোগের বিষয়ে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

ওসি দাউদ হোসেন বলেন, আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

জনপ্রিয়

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গুলশানে স্পা সেন্টারে অভিযান, আটক ৫৩

প্রকাশিত ১২:১৯:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬