ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ, অধ্যক্ষসহ ১৪ শিক্ষক অবরুদ্ধ Logo পুঁজিবাজারে আশার আলো ছড়াচ্ছেন আশরাফুল হক Logo যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটির কাছ থেকে গ্রেপ্তার ৫, সরিয়ে নেওয়া হয়েছে ৮৫ বাড়ির লোকজনকে Logo কূটনীতিতেও আগ্রহী, তবে যুক্তরাষ্ট্র হামলা করলে জবাব দিতেও প্রস্তুত ইরান Logo ব্রিটিশ-পাকিস্তান ও ভাষা আন্দোলনের সাক্ষী আব্বাস, ১২৩ বছরেও চশমা ছাড়াই পড়েন কোরআন Logo গণভোটে সুইজারল্যান্ডে আরও কঠোর নিরপেক্ষতার প্রস্তাব প্রত্যাখ্যান Logo ইসরায়েলের প্রতিনিধি মঞ্চে উঠতেই বেরিয়ে গেলেন ইরানের প্রতিনিধি Logo কুবিতে লাইব্রেরিতে উচ্চস্বরে পড়াকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ; আহত ১০ Logo ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানিয়ে জাতিসংঘে রাশিয়ার কড়া বার্তা Logo বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে নোবিপ্রবিতে র‌্যালি-বৃক্ষরোপণ

সুপার এল নিনোর প্রভাবে সবচেয়ে শুষ্ক মরুভূমিও এখন রঙিন ফুলের বাগান

পৃথিবীর অন্যতম শুষ্ক ও নিঃসঙ্গ অঞ্চল হিসেবে পরিচিত মরুভূমিগুলোতে সম্প্রতি এক অভূতপূর্ব প্রাকৃতিক পরিবর্তন লক্ষ্য করা গেছে। সাধারণত যেখানে সারা বছরে মাত্র ১৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়ে থাকে, সেখানে জলবায়ুর ভিন্নতার কারণে এবার ভিন্ন চিত্র দেখা মিলল। আবহাওয়ার এই চরম রূপান্তরের ফলে ধু-ধু বালুচর এখন চোখ জুড়ানো সবুজের সমারোহ এবং রঙিন ফুলে সেজে উঠেছে।

বিশেষজ্ঞদের মতে, এই বিস্ময়কর ঘটনার মূল চালিকাশক্তি হলো শক্তিশালী সুপার এল নিনো। বিশ্বজুড়ে আবহাওয়া চক্রের ওপর এর মারাত্মক প্রভাবের কারণে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এর ফলস্বরূপ বিশ্বের সবচেয়ে শুষ্ক অঞ্চলগুলোতেও অস্বাভাবিক মেঘমালা তৈরি হয়েছে এবং পর্যাপ্ত বৃষ্টিপাত নিশ্চিত হয়েছে, যা দীর্ঘকাল ধরে সুপ্ত থাকা উদ্ভিদের বীজগুলোকে অঙ্কুরোদগমে সাহায্য করেছে।

সাধারণত এই মরুভূমির ভেতরের অত্যন্ত শুষ্ক অংশে বার্ষিক বৃষ্টির পরিমাণ মাত্র ১ থেকে ৩ মিলিমিটারের মধ্যে সীমাবদ্ধ থাকে। অনেক বছর তো এর চেয়েও কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়, যার ফলে সেখানে উদ্ভিদ জীবন টিকে থাকাই এক প্রকার অসম্ভব। কিন্তু সাম্প্রতিক এই অস্বাভাবিক জলবায়ু পরিবর্তনের কল্যাণে মরুভূমির বুক চিরে লাখ লাখ বুনো ফুল ফুতে উঠেছে, যা স্থানীয় পরিবেশবিদদের মধ্যেও বিস্ময়ের সৃষ্টি করেছে।

প্রকৃতির এমন রূপান্তর দেখতে দেশি-বিদেশি পর্যটকরা ভিড় জমাচ্ছেন ওই এলাকায়। মরুভূমির এই রূপ সাধারণত কদাচিৎ দেখা যায় এবং তা খুব অল্প সময়ের জন্যই স্থায়ী হয়ে থাকে। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের মাঝেই প্রকৃতির এই রূপালী রূপ এক অনন্য সৌন্দর্যের সৃষ্টি করেছে, যা বিজ্ঞানীদের নতুন করে ভাবতে বাধ্য করছে।

জনপ্রিয়

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ, অধ্যক্ষসহ ১৪ শিক্ষক অবরুদ্ধ

সুপার এল নিনোর প্রভাবে সবচেয়ে শুষ্ক মরুভূমিও এখন রঙিন ফুলের বাগান

প্রকাশিত ১০:৩০:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬