ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর Logo অসুস্থতার কথা বলে কক্ষে যাওয়ার পর মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo আন্তর্জাতিক এমিতে মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’ Logo বিদ্যালয়ের পুকুরে মাছ ধরার উৎসব, মিলল ১০ মণ নিষিদ্ধ পিরানহা Logo জাতিসংঘের কালো তালিকায় আরো ৬১ ইসরাইলি কোম্পানি Logo রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’, আড়ালে চলে মাদক কেনাবেচা Logo ধর্ষণ ও সিইসি বিতর্কে দিল্লি উত্তাল, এর মধ্যেই ‘ভজন ক্লাবিং’-এ মোদি Logo নিরাপত্তা জোরদারে সামরিক সরঞ্জাম নিরাপদ স্থানে সরিয়েছে ইরান Logo চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিচ্ছিল ছোট্ট মেয়ে Logo এফবিআইয়ের বিশাল তথ্যভাণ্ডার হ্যাক, নিরাপত্তার পাহারাদারই এখন নিরাপত্তাহীন

বাকৃবিতে ডেঙ্গু ঠেকাতে ক্যাম্পাসজুড়ে চলছে মশক নিধন অভিযান

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং সকলের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর শিক্ষাঙ্গন গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ এর ধারাবাহিকতায় ক্যাম্পাস জুড়ে মশক নিধন অভিযান চলমান।

বৃহস্পতিবার(২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শাখার উদ্যোগে “ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার লক্ষ্যে প্রকৌশল ভবন ও তৎসংলগ্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান”এর আয়োজন করা হয়। যেখানে ফগার মেশিনের মাধ্যমে প্রকৌশল শাখার কম্পাউন্ডে মশক নিধন ওষুধ ছিটিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেনউপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার।

বাকৃবির প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মুহাঃ এনামুল হক এর সভাপতিত্বে এবং উপ-প্রধান প্রকৌশলী আসিফ মোহাম্মদ হামজা তালুকদার এর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো: হেলাল উদ্দীন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, মাৎস্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আলী রেজা ফারুক, সহকারী প্রক্টর অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির। এছাড়াও উপস্থিত ছিলেন চীফ মেডিকেল অফিসার (প্রতিষেধক) ডা: মো. শাহাদাৎ হোসেন এবং প্রকৌশল শাখার সকল কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, ডেঙ্গু থেকে বাঁচতে হলে নিজেদের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি জনসচেতনতা গড়ে তুলতে হবে। এডিস মশার বংশবৃদ্ধি রোধে তিন দিনের বেশি জমে থাকা পানি ফেলে দেওয়া এবং বাসা ও অফিসের আশপাশ পরিষ্কার রাখা জরুরি। প্রকৌশল শাখার মতো বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শাখার দায়িত্বশীল ব্যক্তিদেরও ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

জনপ্রিয়

মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর

বাকৃবিতে ডেঙ্গু ঠেকাতে ক্যাম্পাসজুড়ে চলছে মশক নিধন অভিযান

প্রকাশিত ০৮:০০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬