ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি Logo হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি: সারজিস Logo বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির Logo দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার Logo রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: বিএনপি নেতা Logo মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী Logo গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে এবার তারেক রহমানের ফোন Logo কুবি উপাচার্যকে ইংরেজি বিভাগের সংবর্ধনা Logo জুলাইয়ের স্বপ্ন এবং আজকের বাস্তবতা: সকল প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়ে বাকৃবি শিক্ষার্থীদের ভাবনা Logo যুবদল নেতা নয়নকে প্রধানমন্ত্রীর ফোন, কী বললেন?

পশ্চিমবঙ্গে রেজওয়ানা চৌধুরী বন্যাকে বয়কটের ডাক

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ০৩:৩১:২২ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪
  • ১৩৯ বার পঠিত
বাংলাদেশের জনপ্রিয় রবীন্দ্র সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। শুধু দেশেই না, ভারতেও তিনি জনপ্রিয়। এছাড়া দেশ-বিদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার অসংখ্য ভক্ত। কিন্তু এবার রেজওয়ানা চৌধুরীর অনুষ্ঠান বয়কটের হুমকি দিয়েছে ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদী একটি সংস্থা।
আগামী ২৮ ডিসেম্বর কলকাতা নেতাজী সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর লাগোয়া মধ্যমগ্রাম পৌরসভার ১৯ তম পরিবেশ মেলা অনুষ্ঠিত হবে। এটি চলবে পহেলা জানুয়ারি ২০২৫ পর্যন্ত। মূলথ এই মেলার উদ্বোধনের দিন সন্ধ্যায় সাংস্কৃতি মঞ্চে গান গাওয়ার কথা করার রয়েছে রেজওয়ানা চৌধুরীর।২০২৪ সালে আন্তর্জাতিক সঙ্গীতশিল্পী হিসেবে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক শিল্পী সম্মান ‘পদ্মশ্রী’ পুরস্কার পান তিনি।
রবীন্দ্র সঙ্গীতশিল্পী হিসেবে ভারতের সমস্ত শ্রোতা-দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এই গায়িকা। তাই মধ্যমগ্রাম পৌরসভা ১৯তম পরিবেশ মেলাতে আমন্ত্রণ জানায় তাকে। কিন্তু কট্টরপন্থী হিন্দুত্ববাদী ওই সংস্থা রেজওয়ানা চৌধুরীকে বয়কটের ডাক দিয়েছে। তবে হিন্দুত্ববাদীদের এই হুমকিকে প্রশ্রয় দিচ্ছে না বলে জানান পশ্চিমবঙ্গ প্রশাসন।
এ প্রসঙ্গে মধ্যমগ্রাম পৌরসভার পৌর প্রশাসক অরবিন্দ মিত্র বলেন, ‘শিল্পীর কোনো দেশ জাতি ধর্ম হয় না। যেকোনো হুমকি প্রতিরোধে তারা প্রস্তুত। মধ্যমগ্রামে অনুষ্ঠান সম্পন্ন করতে রেজওয়ানা চৌধুরীকে সমস্ত নিরাপত্তা দেবে পশ্চিমবঙ্গ প্রশাসন। পাশাপাশি হিন্দুত্ববাদীদের তীব্র নিন্দা করে তিনি জানান, এসব হিন্দুত্ববাদীরা সংস্কৃতি জগতের এবং বাঙালি সমাজের কলঙ্ক।’অন্যদিকে, পৌরসভার পৌর প্রধান নিমাই ঘোষ বলেন, ‘এই ধরনের বয়কটের ডাক প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনকে বলা হয়েছে।

জনপ্রিয়

যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

পশ্চিমবঙ্গে রেজওয়ানা চৌধুরী বন্যাকে বয়কটের ডাক

প্রকাশিত ০৩:৩১:২২ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪