ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কবি নজরুল কলেজে সাবেক বিএনসিসি ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo ‎ইবি শিক্ষিকা হত্যাকান্ডে কুবি শিক্ষক সমিতির তীব্র নিন্দা ও শোক প্রকাশ Logo বাকৃবিস্থ বৃহত্তর দিনাজপুর সমিতির দোয়া ও ইফতার মাহফিল এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা Logo কুবি শিক্ষককে অপহরণের ঘটনায় অজ্ঞাত চারজনের বিরুদ্ধে মামলা Logo জাবিতে স্কাউটসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল Logo শিক্ষার্থী প্রতিনিধি ও ছাত্র নেতৃবৃন্দের সম্মানে ডাকসুর ইফতার মাহফিল Logo পাবিপ্রবি গেটসংলগ্ন সাঈদের দোকানের ইফতারে আবারও মিললো গোবরে পোকা Logo বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো রাকসুর প্রতিনিধি সম্মেলন  Logo যবিপ্রবিতে রাজশাহী অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo বেগম জিয়ার রূহের মাগফিরাত কামনায় জাবি ছাত্রদলের ইফতার

শুভ্র সাদায় উত্তাপ ছড়ালেন রুনা খান

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ১০:৩৮:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
  • ১৫২ বার পঠিত
বয়স তার ৪১, কিন্তু এখনো একুশ বছরের তরুনীর মতোই লাবন্য তার রুপে। রূপের দ্যুতি ছড়াচ্ছেন সবখানে। যত দিন যাচ্ছে, নিজেকে গ্ল্যামার কুইন হিসেবেই প্রতিষ্ঠিত করছেন। বলছিলাম অভিনেত্রী রুনা খানের কথা।

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় এ অভিনেত্রী। নিয়মিত নিজের ছবি-ভিডিও শেয়ার করেন অনুরাগীদের সঙ্গে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) নতুন কিছু ছবি শেয়ার করে উত্তাপ ছড়ালেন রুনা। যেখানে সাদা গাউনে খোলামেলা লুকে ধরা দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালেই সাদার সাজে হাজির হলেন রুনা খান। একটি ফ্যাশন কোম্পানির প্রচারণায় কভার মডেল হয়েছেন তিনি। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কভারের সাদা কন্যা।’ সঙ্গে জুড়ে দিয়েছেন সাদা লাভ ইমোজি।

ওই ছবিগুলোর একটিতে দেখা যায়, রুনার পরনে রয়েছে সাদা অফ শোল্ডার বডিকোন গাউন। অন্যটিতে স্লিভলেস গাউন এবং আরেকটি ছবিতে সাদা লং কোটির সঙ্গে ম্যাচিং শর্ট প্যান্ট এবং ছোট ইনার টপস পরেছেন অভিনেত্রী। ভারি মেকআপ আর সবগুলো পোশাকেই বেশ আবেদনময়ী লুকেই ক্যামেরায় পোজ দিয়েছেন রুনা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো পোস্ট মাত্রই শোরগোল পড়ে যায় অনুরাগীদের মাঝে। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ছবিগুলো।

রীতিমতো ভক্তদের মন্তব্যের ঝড় উঠেছে অভিনেত্রীর কমেন্টসবক্সে। একজন লিখেছেন, ‘আগুন!!! ফায়ার ব্রিগেড!!’ অপর একজন লিখেছেন, ‘কুইন’। অভিনেত্রীর গ্ল্যামারের প্রশংসায় অসংখ্য মন্তব্য করতে দেখা গেছে ভক্তদের।সামনে অভিনেত্রীকে দেখা যাবে জাহিদ হোসেনের ‘লীলা মন্থন’ সিনেমায়। দেশে শিশু বিক্রির খবর প্রায়ই শোনা যায়। সেই শিশু বিক্রির ঘটনা নিয়েই নির্মিত হয়েছে ‘লীলা মন্থন’ এর গল্প।

জনপ্রিয়

কবি নজরুল কলেজে সাবেক বিএনসিসি ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

শুভ্র সাদায় উত্তাপ ছড়ালেন রুনা খান

প্রকাশিত ১০:৩৮:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪