ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে কবি নজরুল কলেজ ছাত্রদলের দোয়া ও মিলাদ Logo বেইমানির কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি হাসনাত-সারজিস: রাশেদ খাঁন Logo ১৭ বছরের ক্ষুধা মেটাতে বেপরোয়া চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্য সচিব কামরুজ্জামান Logo বাংলাদেশিদের জন্য ভিসা নিয়ে সুখবর দিল চীনা দূতাবাস Logo রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. মো. আব্দুস সোবাহান Logo ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন Logo বাবা ডাক্তারকে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না কোলের শিশু Logo মুখ থুবড়ে পড়ল নারায়ণগঞ্জের দেড়শ কারখানা, নেপথ্যে কী? Logo জুলাইকে বাঁচিয়ে রাখতে একের পর এক বই লিখছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের রুদ্র Logo বস্ত্র ও পাট মন্ত্রীর সঙ্গে আইটিইটি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

অভিনয়ে যুক্ত হলেন মেহজাবীনের বোন মালাইকা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ০৭:৪৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
  • ১২৫ বার পঠিত

ছোট পর্দার বেশ জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তার মিষ্টি হাসি হাজারো ভক্তের হৃদয় কারে। হুবহু মেহজাবীনের মতো দেখতে তার ছোট বোন মালাইকা। তিনিও টুকটাক মডেলিং করেন। তবে এবার আসছেন অভিনয়ের দুনিয়ায়।

মালাইকা চৌধুরী অভিনয় করছেন ‘সন্ধিক্ষণ’ নামের নাটকে। প্রথম নাটকের গল্পও লিখেছেন বোন মেহজাবীন চৌধুরী। নাট্য রচনা ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। মালাইকার বিপরীতে রয়েছেন ফারহান আহমেদ জোভান।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) থেকে শুরু হয়েছে নাটকের শুটিং। মালাইকাকে নিয়ে নাটক নির্মাণ প্রসঙ্গে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘মেহজাবীন যে গল্পটি দিয়েছেন, সেই গল্পে নতুন একজন মেয়ে হলে ভালো হবে বলে মনে হয়েছে আমার। সেই ভাবনা থেকেই মালাইকাকে নেয়া। তিনি বেশ পরিশ্রমী, অভিনয়টাও ভালো করছেন। আমার বিশ্বাস, দর্শকের মন জয় করতে পারবেন মালাইকা।’

নাটকে অভিষেক হওয়ায় বেশ উচ্ছ্বসিত মালাইকা চৌধুরী। তিনি বলেন, ‘শুটিং করে ভালো লাগছে। আমার বড় বোনের গল্প ও রাজ ভাইয়ার নির্মাণ-দুইয়ের সম্মিলন ঘটবে জেনে এই নাটকে অভিনয় করতে রাজি হয়েছি। সহশিল্পী হিসেবে জোভান ভাই অনেক সহযোগিতা করছেন আমাকে। আমার বিশ্বাস অভিনয় দিয়ে দর্শকের মন জয় করতে পারব আমি।’

নির্মাতা জানান, চলতি বছরেই সিনেমাওয়ালা ইউটিউব চ‍্যানেল ‘সন্ধিক্ষণ’ নাটকটি মুক্তি পাবে। মালাইকা প্রথম কাজ করেন আদনান আল রাজিবের নির্দেশনায় একটি বিজ্ঞাপনে।

জনপ্রিয়

শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে কবি নজরুল কলেজ ছাত্রদলের দোয়া ও মিলাদ

অভিনয়ে যুক্ত হলেন মেহজাবীনের বোন মালাইকা

প্রকাশিত ০৭:৪৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪