ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo রোহিঙ্গা শিশুদের অপহরণের টোপ ‘খেলার সাথী’ Logo ঢাকায় ‘প্রমিথিউস’ ব্যান্ডের পুনর্মিলনী, স্মৃতিচারণায় চার দশক Logo ময়মনসিংহে স্কুলে মারামারি: ২ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা, বদলির সুপারিশ Logo দুর্নীতি মামলা: আসাদুজ্জামান নূর-জ্যাকবের মামলায় প্রতিবেদন জমার দিন পেছাল Logo কেন এমন অসময়ে চলে গেলেন,তৌফিক? Logo চ্যাটজিপিটির বিরুদ্ধে মার্কিন ৮ অঙ্গরাজ্যের নজিরবিহীন মামলা Logo মুন্সীগঞ্জের সাবেক সংসদ সদস্য ও উপমন্ত্রী আব্দুল হাইয়ের জীবনাবসান Logo দেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর Logo রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ Logo সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার ‘দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ’: রবিউল

মুন্সীগঞ্জের সাবেক সংসদ সদস্য ও উপমন্ত্রী আব্দুল হাইয়ের জীবনাবসান

রাজনীতি ডেস্ক: দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মুন্সীগঞ্জের পাঁচবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তার বড় ছেলে ইফতেখারুল আলম রিপন সংবাদমাধ্যমকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যাসন্তান রেখে গেছেন।

রাজনীতির মাঠে আব্দুল হাই ছিলেন মুন্সীগঞ্জের অত্যন্ত পরিচিত ও প্রভাবশালী এক ব্যক্তিত্ব। বিএনপির কঠিন সময়ে তিনি দক্ষতার সঙ্গে দলের নেতৃত্ব দিয়ে গেছেন। তিনি কেন্দ্রীয় বিএনপির সাবেক সমাজকল্যাণ সম্পাদক এবং মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া তিনি ঢাকা-৮ আসন থেকে একবার এবং মুন্সীগঞ্জ-৪ আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। পঞ্চম জাতীয় সংসদে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। সংসদীয় রাজনীতিতে তিনি প্যানেল স্পিকারের দায়িত্বও পালন করেছিলেন।

একজন প্রবীণ নেতার প্রয়াণে মুন্সীগঞ্জের রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার জানাজা ও দাফনের বিষয়ে পরিবারের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এবং নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার প্রথম ও দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর সন্ধ্যায় মুন্সীগঞ্জ শহরের দলীয় কার্যালয় প্রাঙ্গণে এবং রাতে সদর উপজেলার মিরেশ্বরাই আলিয়া মাদ্রাসা ঈদগাহ মাঠে শেষ জানাজা সম্পন্ন হবে।

জনপ্রিয়

রোহিঙ্গা শিশুদের অপহরণের টোপ ‘খেলার সাথী’

মুন্সীগঞ্জের সাবেক সংসদ সদস্য ও উপমন্ত্রী আব্দুল হাইয়ের জীবনাবসান

প্রকাশিত ০৩:০৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬