ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

পদত্যাগের নির্দেশের খবর নিয়ে যা বললেন ইশরাক

রাজনীতি ডেস্ক: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার কোনো নির্দেশ দেওয়া হয়নি বলে স্পষ্ট জানানো হয়েছে। তার পদত্যাগের বিষয়ে সম্প্রতি যেসব সংবাদ প্রকাশিত হয়েছে, সেগুলোকে সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করা হয়েছে। প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

রোববার রাতে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইশরাক হোসেন অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সঙ্গে তার সরকারি এবং রাজনৈতিক দায়িত্ব পালন করে চলেছেন। সরকারের উচ্চপর্যায় থেকে তাকে পদ ছাড়ার কোনো নির্দেশনা দেওয়া হয়নি, ফলে তার পদত্যাগের প্রশ্নই আসে না। একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক উদ্দেশ্য হাসিল এবং জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ানোর জন্য এমন কাল্পনিক তথ্য প্রচার করছে বলে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্প্রতি নিজ নির্বাচনী এলাকায় একটি মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ কর্মসূচিতে অংশ নেওয়ার সময় অস্ত্র প্রদর্শনের ঘটনা ঘটে। আত্মরক্ষার উদ্দেশ্যে আইনগতভাবে ওই অস্ত্র প্রদর্শনের বিষয়টি প্রতিমন্ত্রী আগেই পরিষ্কার করেছিলেন। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে তার পদত্যাগ নিয়ে সংবাদ প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ও সাংবাদিকতার নীতিমালার পরিপন্থি।

এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর অপপ্রচারে কান না দেওয়ার জন্য দেশবাসী ও গণমাধ্যমের প্রতি অনুরোধ জানানো হয়েছে। যেসব সংবাদমাধ্যম এ ধরনের ভুল তথ্য প্রচার করেছে, তাদের দ্রুত তা প্রত্যাহার করে সঠিক সত্য তুলে ধরার আহ্বান জানানো হয়েছে। অন্যথায়, এই ধরনের অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

জনপ্রিয়

৩৫০ দিনে প্রথম হার বার্সেলোনার

পদত্যাগের নির্দেশের খবর নিয়ে যা বললেন ইশরাক

প্রকাশিত ১১:৩৭:২৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬