ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo মন্ত্রিসভার সদস্যকে পদত্যাগ করতে বলা প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যেই পড়ে: অ্যাটর্নি জেনারেল Logo মেকআপ ও ঘরের কাজের কারণে পুরুষদের চেয়ে বেশি সময় লাগে: জাপানের প্রধানমন্ত্রী Logo এক মাসের জন্য নিষিদ্ধ রোনালদো Logo ক্যান্টনমেন্ট বোর্ডের নাগরিক সেবা এখন ‘মাইগভ’ প্ল্যাটফর্মে Logo বিতর্কিতদের সরিয়ে কী বার্তা দিচ্ছে বিএনপি? Logo গেণ্ডারিয়ার ঘুণ্টিঘর: প্রকাশ্যে মাদক বিক্রি, ২০ টাকায় মিলছে সেবনের ‘নিরাপদ’ জায়গাও Logo আটালের সেঞ্চুরির পর রাশিদের ছোবলে আফগানদের বড় জয় Logo পূজার ছুটিতে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি Logo খাগড়াছড়িতে তিন হাজার ইয়াবা জব্দ, ২ তরুণ-তরুণী গ্রেপ্তার Logo ৪৩ বছর পর সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান আমানপুর

এক মাসের জন্য নিষিদ্ধ রোনালদো

খেলা ডেস্ক: জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাওয়ার ঘটনায় তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোকে ৩০ দিনের জন্য নিষিদ্ধ করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)। এই শাস্তির পাশাপাশি তাকে আর্থিক জরিমানাও করা হয়েছে। কোচ জর্জে জেজুসের সঙ্গে মতবিরোধের জেরে নেশন্স লিগ চলাকালে তিনি এই কাণ্ড ঘটিয়েছিলেন।

কোচের সঙ্গে বিরোধের জেরে পর্তুগালের ক্যাম্প ছেড়ে যাওয়ার পর থেকেই তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়। ফেডারেশনের ডিসিপ্লিনারি কাউন্সিল ৪১ বছর বয়সি এই খেলোয়াড়ের বিরুদ্ধে আনা অভিযোগ পুরোপুরি বহাল রেখে ২৫৫ ইউরো জরিমানা করেছে। ডিসিপ্লিনারি কমিটি জানিয়েছে যে তিনি ইচ্ছাকৃতভাবে এই অপরাধ করেছেন এবং গত ৯ অক্টোবর তার বিরুদ্ধে কার্যক্রম শুরু হয়েছিল।

বিশ্বকাপ-পরবর্তী আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে ঘটে যাওয়া এই ঘটনার পর সামাজিক মাধ্যমে সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছিলেন রোনালদো। তবে একই সঙ্গে তিনি কোচের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগও তোলেন। নরওয়ের বিপক্ষে ম্যাচের পর সমর্থকদের অভিবাদন না জানানো এবং সতীর্থদের ছেড়ে চলে যাওয়ার কারণে তিনি অনুতাপ প্রকাশ করেছিলেন।

নিজের ভুলের কথা স্বীকার করে রোনালদো তখন জানিয়েছিলেন যে তিনি যেকোনো শাস্তি মেনে নিতে প্রস্তুত এবং দেশের হয়ে খেলা চালিয়ে যেতে চান। পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েনসা আশা প্রকাশ করেছেন যে এই বিষয়ের ইতিবাচক সমাধান শেষে সবাই তাকে আবার জাতীয় দলে দেখতে চান।

জনপ্রিয়

মন্ত্রিসভার সদস্যকে পদত্যাগ করতে বলা প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যেই পড়ে: অ্যাটর্নি জেনারেল

এক মাসের জন্য নিষিদ্ধ রোনালদো

প্রকাশিত ০২:৫২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬