ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

রাজশাহীতে প্রধানমন্ত্রী

রাজনীতি ডেস্ক: ঢাকার বাইরে পূজামণ্ডপ পরিদর্শনের অংশ হিসেবে রংপুর থেকে রাজশাহী এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার দুপুরে শাহ মখদুম বিমানবন্দরে এসে পৌঁছালে সরকারের প্রধানকে উষ্ণ অভ্যর্থনা জানান স্থানীয় সংসদ সদস্যসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠনের পর এটিই তারেক রহমানের প্রথম রাজশাহী সফর। এর আগে তিনি রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন সম্পন্ন করে সামরিক বিমানে রাজশাহী আসেন।

বিমানবন্দর থেকে সরাসরি নগরীর হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। সেখানে আয়োজিত এক জনসভায় গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। এরপর তিনি ঐতিহ্যবাহী সনাতন ধর্মীয় প্রতিষ্ঠান ও মন্দির রাজশাহী ধর্মসভার পূজামণ্ডপ পরিদর্শন করবেন। পূজামণ্ডপ পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী রাজশাহী সার্কিট হাউজে মধ্যাহ্নভোজ গ্রহণ করবেন বলে জানা গেছে।

দুর্গাপূজার নবমীতে প্রধানমন্ত্রী পর্যায়ক্রমে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে রাতে রাজধানীতে ফিরে যাবেন। এর আগে তিনি গত রোববার রাতে রাজধানীর মহাখালী ও বনানী এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেছিলেন। পরের দিন তিনি ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির ঘুরে দেখার পাশাপাশি সেখানে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন।

নির্ধারিত সফরসূচি অনুযায়ী রাজশাহীর কর্মসূচি সম্পন্ন করে শাহ মখদুম বিমানবন্দর ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে আকাশপথ যাত্রা করবেন। চট্টগ্রামে পৌঁছে জেএম সেন হল ও রহমতগঞ্জ পূজামণ্ডপ পরিদর্শন শেষে সার্কিট হাউজে যাত্রাবিরতি নিয়ে তিনি ঢাকায় প্রত্যাবর্তন করবেন।

জনপ্রিয়

খাস খালে বাঁধ দেয়ার পাঁয়তারা, ট্রলার সরিয়ে নিতে মাইকিং

রাজশাহীতে প্রধানমন্ত্রী

প্রকাশিত ০৩:৫২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬